Home জাতীয় অপরাধ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ কোটি ৭৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ কোটি ৭৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

Share
Share

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় টানা এক সপ্তাহের বিশেষ অভিযানে প্রায় দুই কোটি ৭৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১ ডিসেম্বর (সোমবার) থেকে ৭ ডিসেম্বর (রোববার) রাত পর্যন্ত বিভিন্ন স্পটে পরিচালিত এ যৌথ অভিযানে বিপুল পরিমাণ শাড়ি, কম্বল, শালচাদর, কসমেটিকস, ওষুধ, খাদ্য সামগ্রীসহ গরু, সিএনজি ও পিকআপ গাড়ি জব্দ করা হয়।

বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হয়। বিজিবির টহল দল উপস্থিত হওয়ায় চোরাকারবারীরা মালপত্র ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে—শাড়ি, কম্বল ও শালচাদর কসমেটিকস ও ওষুধ, আতশবাজি, গরু, সিএনজি ও পিকআপ গাড়ি, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৭৩ লাখ টাকা ।

জব্দ হওয়া সব ভারতীয় পণ্য ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এমন বিশেষ অভিযান চলমান থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঘুমন্ত অবস্থায় স্ত্রী জোবেদা বেগমকে (৬০) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সুলতান সরদারের (৬৪) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত...

কেন্দুয়ায় পুকুর থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর জুনায়েদ আহমেদ (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নওপাড়া...

Related Articles

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআইয়ের অনুপ্রবেশের দাবি, ওপেনএআইয়ের ব্যাখ্যা

  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে অন্য...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন !

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন—এমন একটি দাবি...

জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ...

‘২০ বছর ধরে জনগণের চেয়ে ক্ষেপণাস্ত্রেই বেশি বিনিয়োগ করেছে ইরান’: রুবিও

ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের...