Home আন্তর্জাতিক লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া
আন্তর্জাতিকজাতীয়বিএনপিরাজনীতি

লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

Share
Share

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আপাতত লন্ডনে যাত্রা করছেন না। তাকে নিতে জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেলেও পরে সেটি বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা সোমবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে, যা বেবিচক পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করছে।

এর আগে রোববার জমা দেওয়া প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সকে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণ এবং একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে হঠাৎ করেই অপারেটর পক্ষ থেকে সেই অনুমোদন বাতিলের আবেদন আসে।

কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া নেওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪—দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনে ব্যবহৃত একটি আধুনিক বিজনেস জেট।

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা ও নিয়মিত পর্যবেক্ষণের মধ্য দিয়ে তার চিকিৎসা কার্যক্রম চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঘুমন্ত অবস্থায় স্ত্রী জোবেদা বেগমকে (৬০) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সুলতান সরদারের (৬৪) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত...

কেন্দুয়ায় পুকুর থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর জুনায়েদ আহমেদ (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার নওপাড়া...

Related Articles

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআইয়ের অনুপ্রবেশের দাবি, ওপেনএআইয়ের ব্যাখ্যা

  কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে অন্য...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন !

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন—এমন একটি দাবি...

গাজী নজরুল ইসলামের বহিষ্কারের সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত বাংলাদেশ...

জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ...