Home জাতীয় অপরাধ মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

Share
Share

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের সপ্তম তলায় মালাইলা আফরোজ ও তার কন্যা নাফিসা বিনতে আজিজের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তাদের বাসার গৃহকর্মী পলাতক রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ঘরে মা ও মেয়ের গলাকাটা মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—গৃহপরিচারিকা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তবে তার পরিচয় এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজে বের হন। দুপুর ১২টার দিকে বাসায় ফিরে তিনি রক্তাক্ত অবস্থায় স্ত্রী ও মেয়েকে দেখতে পান। নাফিসাকে তখনও জীবিত ছিল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, পলাতক গৃহকর্মীর নাম আয়েশা। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে সে পালিয়ে গেছে। বাসার বাথরুমের বালতি থেকে হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার পর থানা পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগর বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ শিশু উদ্ধার, স্বজনদের সন্ধানে পুলিশ

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে জোনায়েদ (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। উদ্ধার...

টেকনাফে ফের শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে ফের এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। মহিষ আনতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর পরিবারের কাছে...

Related Articles

হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব ও উপসর্গ নিয়ে প্রাণহানির ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪...

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক...

এনআইডি সেবায় বড় পরিবর্তন আনছে ইসি, সহজ হবে সংশোধন ও প্রবাসীদের নিবন্ধন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে এবং প্রবাসী বাংলাদেশিদের...