Home আঞ্চলিক জয়পুরহাটে ১৭ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিনজনের মৃত্যু
আঞ্চলিকজাতীয়

জয়পুরহাটে ১৭ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিনজনের মৃত্যু

Share
Share

জয়পুরহাট সদরের ভাদসা ইউনিয়নের বড়মাঝিপাড়া গ্রামে ১৭ ঘণ্টার ব্যবধানে এক পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মাত্র ১৭ ঘণ্টার ব্যবধানে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে রয়েছেন সালেহা বেগম (৬৫), তার মেয়ে বিলকিস বেগম (৩৮) এবং নাতি তুহিন হোসাইন (২৫)।

তুহিন জয়পুরহাট সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন এবং দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। স্থানীয় সূত্র ও স্বজনদের বরাতে জানা গেছে, শনিবার বিলকিস বেগমের শাশুড়ি শেফালী বেগম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হন। বিলকিস তার শাশুড়ির দেখাশোনা করতে গিয়ে নিজেও আক্রান্ত হন এবং রোববার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন সালেহা বেগমও শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হন।

রোববার রাত ৮টায় তুহিন হোসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার দাফন সোমবার সকালে সম্পন্ন হয়। সোমবার দুপুর পৌনে ১টার দিকে সালেহা বেগম মারা যান। মায়ের মৃত্যুর মাত্র ৩৫ মিনিট পর তার মেয়ে বিলকিস বেগমও জীবন হারান। পরে বিকেলে মা-মেয়ের মরদেহ বাড়িতে আনা হয়।

স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন বলেন, “মাত্র ১৭ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিনজন মারা যাওয়ায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের চাপা কান্নায় ভারী হয়ে আছে পরিবেশ।

নিহত বিলকিস বেগমের স্বামী ছানোয়ার হোসেন বলেন, “আমার মা, স্ত্রী ও শাশুড়ি তিনজনই কিছুদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আমার মা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু হাসপাতালের শয্যায় আমার স্ত্রী ও শাশুড়ি ৩৫ মিনিট ব্যবধানে মারা গেলেন। এর আগে, রোববার রাতে আমার স্ত্রীর বড় ভাইয়ের ছেলে তুহিনও মারা গেছেন।”

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জানিয়েছেন, “হাসপাতালে মৃত্যুবরণকারী মা ও মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন না। তাদের মৃত্যু শ্বাসকষ্টজনিত কারণে হয়েছে। তারা ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি ছিলেন না।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

বিদেশের মাটিতে পরিবারের সচ্ছলতা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন দুই ভাই। কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল সেই স্বপ্ন,...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফুটবল খেলাকে কেন্দ্র করে উল্লাস প্রকাশ করতে গিয়ে নেত্রকোণায় এক ভয়াবহ ও হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের...

Related Articles

জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

ঢাকা: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের...

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল, জুলাই গণহত্যার বিচারের দাবি

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন...

অতিরিক্ত প্রিজারভেটিভের প্রমাণ, তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে...

সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান...