Home জাতীয় অপরাধ রংপুরে বৃদ্ধ খুনের ৭ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

রংপুরে বৃদ্ধ খুনের ৭ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

Share
Share

রংপুরের গঙ্গাচড়ায় এক বৃদ্ধকে হত্যা করে বৈদ্যুতিক তারে জড়িয়ে রাখার মামলার প্রধান আসামি মো. তৈয়ব আলীকে সাত মাস পর গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযানে শেষে তাকে আটক করা হয়। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, নিহত সাজু মিয়া ও গ্রেপ্তারকৃত আসামি তৈয়ব আলীর মধ্যে প্রায় ছয় মাস আগে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে। তবে বিরোধ মীমাংসা না হওয়ায় এর জের ধরেই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গত ১৭ মে সন্ধ্যায় তৈয়ব আলী ও তার সহযোগীরা মোবাইল ফোনে সাজু মিয়াকে ডেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে হত্যা করা হয়। পরদিন ১৮ মে রাতে লালমনিরহাটের কালীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে সাজু মিয়ার পরিবার ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্রেপ্তার এড়াতে তৈয়ব আলী ঠিকানাও পরিবর্তন করছিলেন বলে জানিয়েছে র‌্যাব। মামলাটি তদন্তে জটিল মোড় নেয় এবং আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

অবশেষে গত মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৩ সদর কোম্পানির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের গঙ্গাচড়া থানার ঘাঘট নদীর তীর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে দক্ষিণ বেতগাড়ীর শাহপাড়া গ্রামের মৃত চটকু মিয়ার ছেলে মো. তৈয়ব আলীকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় তিনি পালানোর চেষ্টা করলেও র‌্যাব সদস্যরা দৃঢ় কৌশলে তাকে নিয়ন্ত্রণে আনেন।

র‌্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, “এটি একটি পরিকল্পিত ও নির্মম হত্যাকাণ্ড। ভিকটিমকে ফুঁসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল। দীর্ঘ গোয়েন্দা তৎপরতার ফলেই আমরা প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির কর্মকর্তা ও কর্মচারী সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক...

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার...

রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদে জড়ানো সরাইল থানার ওসি বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা...

;