Home জাতীয় আইন-বিচার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল
আইন-বিচারজাতীয়

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

Share
Share

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ রায়ে জানিয়েছেন, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে, তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন—
• বিচারপতি মো. আশফাকুল ইসলাম
• বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
• বিচারপতি মো. রেজাউল হক
• বিচারপতি এস এম ইমদাদুল হক
• বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
• বিচারপতি ফারাহ মাহবুব

রায়ে উল্লেখ করা হয়েছে, সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আদালতের রায়ের পর স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হলো। তবে চলমান প্রশাসনিক পরিস্থিতি বিবেচনায় রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এর পর থেকে অর্থাৎ চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে। ঐতিহাসিক এ রায়ের মাধ্যমে দেশের রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওশাবা নির্যাতন ইস্যুতে পিয়া জান্নাতুলকে মানসুরার কটাক্ষ:‘নাটক কম করো’

২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়ার পর অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের নির্যাতনের ঘটনা আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি অভিনেত্রী ও আইনজীবী পিয়া...

খামেনির জানাজা সম্পন্নের জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন করার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র এক সপ্তাহের জন্য আলোচনায় বিরতি...

Related Articles

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ জন অনিয়মিত...

চট্টগ্রামে রেললাইন তলিয়ে এক ঘণ্টা আটকে ছিল পর্যটক এক্সপ্রেস

টানা ভারি বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রেল চলাচলেও বিঘ্ন...

রাঙ্গামাটিতে দীপেন দেওয়ানকে পূর্ণ মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে...

গোমস্তাপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও...