Home জাতীয় অপরাধ নতুন শাড়ি নিয়ে ঝগড়া, কাঠের পিড়ার আঘাতে স্বামীর মৃত্যু
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

নতুন শাড়ি নিয়ে ঝগড়া, কাঠের পিড়ার আঘাতে স্বামীর মৃত্যু

Share
Share

দিনাজপুরের বিরামপুর উপজেলায় নবান্ন উৎসবের শাড়ি চাওয়াকে কেন্দ্র করে স্ত্রী রেহেনা বেগমের (৪০) কাঠের পিড়ার আঘাতে স্বামী হাফিজুল ইসলামের (৬৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে দিওড় ইউনিয়নের কুঁচিয়া মোড় গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাফিজুল ওই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি এলাকায় ফেরি করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নবান্ন উপলক্ষে নতুন শাড়ি কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রেহেনা বেগম বসার কাঠের পিড়া দিয়ে হাফিজুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, রেহেনা বেগম হাফিজুল ইসলামের চতুর্থ স্ত্রী ছিলেন এবং দুই মাস আগে তাদের বিয়ে হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রেহেনা বেগমকে আটক করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওসি মমতাজুল হক আরও জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত কাঠের পিড়াসহ আলামত জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তিন সন্তান রেখে মুয়াজ্জিনের সঙ্গে উধাও কানাডা প্রবাসীর স্ত্রী

নোয়াখালীর চাটখিল উপজেলায় তিন সন্তানকে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মালামাল নিয়ে এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায়...

আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে পেটে ভাত আসবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

শুধু আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল সমর্থন নিয়ে মেতে না থেকে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী...

Related Articles

রাঙামাটিতে সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাকে আটকের দাবি

সর্বজিৎ চাকমা, রাঙামাটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাকে রাঙামাটি...

বাগেরহাটে দেলভাষানী খাল উচ্ছেদ অভিযান স্থগিত, দখলদারদের দুই সপ্তাহ সময়

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দেলভাষানী খাল দখলমুক্ত করার জন্য...

পুঠিয়ার পাইকপাড়া ভূমি অফিসে দুর্নীতি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী ​অনলাইনে নামজারির আবেদনের পর প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাইয়ের...

গোদাগাড়ীতে মাদকের রমরমা ব্যবসা

​মোঃ গোলাম কিবরিয়া , রাজশাহী একের পর এক মামলা, মাদক ব্যবসা, পুলিশের...