Home জাতীয় মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধের প্রস্তাব
জাতীয়রাজনীতি

মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধের প্রস্তাব

Share
Share

ধর্মীয় ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে, নির্বাচন আচরণবিধিতে স্পষ্ট নির্দেশনা যুক্ত করার সুপারিশ করেছেন দেশের জেলা প্রশাসকরা (ডিসি)। সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ৬৪ জেলার ডিসি ও আট বিভাগের বিভাগীয় কমিশনারদের মতবিনিময় বৈঠকে গুরুত্বের সঙ্গে এই প্রস্তাব আলোচনা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কয়েকজন ডিসি জানান, সাম্প্রতিক সময়ে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। অনেক রাজনৈতিক দল এসব ধর্মীয় আয়োজনকে প্রচারমঞ্চ হিসেবে ব্যবহার করছে। ফলে নির্বাচনকালীন সময় ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে মত দেন তারা।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “ডিসিদের প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।” তিনি আরও বলেন, ভবিষ্যতে ওয়াজ মাহফিলের অনুমতি দেওয়ার সময় রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধের শর্ত যুক্ত করা উচিত, কারণ ধর্মীয় আয়োজনে রাজনৈতিক আলোচনা ঢুকে পড়লে তা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

সভায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বিষয়েও আলোচনা হয়। কয়েকজন ডিসি উল্লেখ করেন, বহু শিক্ষক-কর্মচারী রাজনৈতিক দলের প্রচারণায় সক্রিয় থাকেন, অথচ নির্বাচনের দিন তারাই পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এতে ভোটকেন্দ্রের নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি থাকে।

রাজশাহী বিভাগের একজন ডিসি বলেন, “সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা বহন করে। তারা নির্বাচনী দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু যদি তাদের রাজনৈতিক পক্ষপাত থাকে, তাহলে তা নির্বাচনী নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।”

এর আগে ঝিনাইদহের তৎকালীন ডিসি মনিরা বেগম এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকারি কর্মচারীদের মতো আলাদা বিধিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছিলেন। তার মতে, এমন বিধিমালা থাকলে শিক্ষকরা অতিরিক্ত পেশা বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর প্রবণতা থেকে বিরত থাকবেন এবং পাঠদানে আরও মনোযোগী হবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন-সংক্রান্ত বিষয়ে ডিসিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে সমস্যা কোথায় : সংসদে গয়েশ্বর

১৯৭১ সালে জামায়াতে ইসলামির ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করেছেন...

আজকে নতুন করে আবিষ্কার করলাম আপনি শিশু মুক্তিযোদ্ধা

জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ...

ঢাকা বার নির্বাচন, চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনের দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায়...

নেত্রকোনায় প্রকৃতির রোষে কৃষকের স্বপ্নভঙ্গ: ৪০০ হেক্টর বোরো ধান পানির নিচে

এক বছরের কষ্টের ফসল যখন ঘরে তোলার সময়, ঠিক তখনই প্রকৃতির নিষ্ঠুর...