Home আঞ্চলিক আশুলিয়ায় পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

আশুলিয়ায় পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন

Share
Share

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোররাত সাড়ে চারটার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় বাইপাইল–আবদুল্লাহপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে।

ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক মো. সাত্তার। তিনি জানালা দিয়ে লাফিয়ে বের হয়ে প্রাণে বেঁচে যান বলে জানিয়েছেন। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চালক মো. সাত্তার বলেন, “ভোরের দিকে হঠাৎ ধোঁয়া আর তাপ অনুভব করি। দেখি বাসে আগুন লেগেছে। তখনই জানালা ভেঙে লাফ দিয়ে বের হই। কয়েক সেকেন্ড দেরি হলে হয়তো বাঁচতে পারতাম না।” তার দাবি, তিনি বাসটি আগের রাতে সড়কের পাশে পার্কিং করে ঘুমিয়ে ছিলেন। কে বা কারা আগুন দিয়েছে, তা তিনি জানেন না।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী বলেন, “ভোরে সরকার মার্কেট এলাকায় পার্কিং করা বাসটিতে আগুন দেন দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ততক্ষণে বাসের আসন, জানালা ও ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে যায়।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, “ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত বাসটিতে আগুন দেয়।” তিনি আরও জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “ভোরে হঠাৎ আগুনের খবর ছড়িয়ে পড়ে। আমরা এসে দেখি পুরো বাস জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। কে আগুন দিল বুঝতে পারছি না।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুন্সিগঞ্জে খুনের ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশির ১৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশের মুন্সিগঞ্জে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী এক বাংলাদেশিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে স্থানীয়...

খাগড়াছড়িতে সাংবাদিক জীতেন বড়ুয়া গ্রেপ্তার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জীতেন কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাতটার দিকে জেলা...

Related Articles

আসামে মাঝারি ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল

ভারতের আসাম রাজ্যের ধুবরি জেলার বিলাসিপাড়ার ১৩ কিলোমিটার পশ্চিমে শনিবার (৯ মে)...

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কলেজছাত্রসহ দুই বাংলাদেশি...

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে না ফেরার দেশে বুয়েট শিক্ষক আফিফা

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল...

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি

চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...