Home NCP রাজধানীতে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
NCPঅপরাধআইন-বিচারজাতীয়রাজনীতি

রাজধানীতে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Share
Share

রাজধানীর এনসিপি কার্যালয়ের সামনে সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর মোটরসাইকেলে পালানোর সময় দুইজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয় এবং পরে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে। আগে থেকেই নিরাপত্তা জোরদার থাকলেও বিস্ফোরণের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানান,“রাত ১১টার দিকে এনসিপির কার্যালয় লক্ষ্য করে মোট ৫টি ককটেল নিক্ষেপ করা হয়, এর মধ্যে ৪টি বিস্ফোরিত হয়, আর একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।”

মুশফিক উস সালেহীন আরও জানান,“ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালানোর সময় নেতাকর্মীরা দুইজনকে আটক করেন। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়। হামলার পেছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা করছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করল তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা

  সিলেটের হিলুয়াছড়া চা বাগানে সুবিধাবঞ্চিত ও অসহায় চা শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছে তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি,) শুক্রবার সকালে...

নরসিংদীতে তরুণীকে প্রথমবার ধর্ষণের পর, টাকায় সমঝোতা করতে চেয়েছিলেন বিএনপি নেতা

নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তারকে অপহরণের পর হত্যা মামলায় নতুন করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পূর্বের সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ অর্থের...

Related Articles

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামায়াত নেতা খুন

  বগুড়ায় জমি–সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক...

ড্যাবের দোয়া ও ইফতার মাহফিলে এম এ মালিক

  সিলেট মহানগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে...

হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ জনের...

শত্রুতার জেরে ওসমানীনগরে ১৮শ টমেটো গাছ কেটে নষ্ট

  ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি | সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামে শত্রুতার...