Home জাতীয় অপরাধ শত্রুতার জেরে ওসমানীনগরে ১৮শ টমেটো গাছ কেটে নষ্ট
অপরাধ

শত্রুতার জেরে ওসমানীনগরে ১৮শ টমেটো গাছ কেটে নষ্ট

Share
Share

 

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি | সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামে শত্রুতার জেরে এক কৃষকের সবজি ক্ষেতের প্রায় ১৮শ’ টমেটো গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময়ে এ নাশকতার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক সুমন মিয়া (২৭)। এ ঘটনায় তিনি ৭ জনকে আসামি করে ওসমানীনগর থানা-য় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক ও অভিযোগ সূত্রে জানা যায়, বড় ইসবপুর গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে সুমন মিয়া তার ২৪ শতাংশ জমিতে প্রায় ১৭শ’ টমেটোর চারা রোপণ করেছিলেন। পাশাপাশি আরও ৩০ শতাংশ জমিতে মিষ্টি লাউয়ের চাষাবাদও করেন তিনি। ইতোমধ্যে টমেটো গাছে ফুল ও ফল আসতে শুরু করেছিল এবং লাউ গাছেও পর্যাপ্ত ফলন দেখা যাচ্ছিল। কিন্তু শত্রুতাবশত দুর্বৃত্তরা তার সবজি ক্ষেতের প্রায় ১৮শ’ টমেটো গাছ কেটে টুকরো টুকরো করে ফেলে এবং কয়েকটি লাউ গাছও নষ্ট করে দেয়।

শনিবার সকালে ক্ষেতে গিয়ে গাছগুলোর এমন অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন সুমন মিয়া। পরে তিনি স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করেন। বিকেলে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

সুমন মিয়া জানান, কিছুদিন আগে সেচের পানি দেওয়া নিয়ে প্রতিবেশী আংগুর মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। এর জের ধরেই পরিকল্পিতভাবে রাতে তার সবজি ক্ষেতের টমেটো ও লাউ গাছ কেটে ফেলে ফসল নষ্ট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত আংগুর মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে মুরশেদুল আলম ভূইয়া, অফিসার ইনচার্জ, ওসমানীনগর থানা বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যুক্তরাজ্যে নিয়মিত বড় ধরনের সাইবার হামলা চালায় ইরান ও চীন’

বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাজ্য এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে। দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) প্রধান নির্বাহী রিচার্ড হর্ন এক...

হোয়াইট হাউসে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে...

Related Articles

লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড:চ্যাটজিপিটির কাছে মরদেহ গুমের পরামর্শ চেয়েছিল ঘাতক

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির (USF) দুই মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও...

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কনস্টেবলকে মারধর: অভিযুক্ত বিএনপি নেতা পলাতক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে এক...

যুক্তরাষ্ট্রে লিমনের মরদেহ উদ্ধারের স্থানেই মিলেছে খণ্ডিত দেহাবশেষ

গত শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিকটবর্তী জলাশয় থেকে নিখোঁজ পিএইচডি শিক্ষার্থী জামিল...

কম দামে আমদানি দেখিয়ে ১২৫ কোটি টাকা পাচারের অভিযোগ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যার চাঞ্চল্যকর ও ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটনের...