Home জাতীয় ড্যাবের দোয়া ও ইফতার মাহফিলে এম এ মালিক
জাতীয়

ড্যাবের দোয়া ও ইফতার মাহফিলে এম এ মালিক

Share
Share

 

সিলেট মহানগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রুহের মাগফিরাত কামনা করেছেন।

রবিবার (১ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য কামনা করে বলেন, তার নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

অনুষ্ঠানে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জসহ সিলেটবাসীর পক্ষ থেকে উপস্থিত চিকিৎসক ও অতিথিদের স্বাগত জানিয়ে তিনি বলেন, “মাদার অব ডেমোক্রেসি মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি।” দেশের বর্তমান ও ভবিষ্যৎ নেতৃত্ব যেন জনগণের প্রত্যাশা পূরণে সফল হয়, সে জন্য সবার প্রতি দোয়া করার আহ্বানও জানান তিনি।

সিলেট জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. শামিমুর রহমান, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিওমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এ.কে.এম খালেকুজ্জামান দিপু সিনিয়রসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুই কিশোরীর গভীর সম্পর্ক, একসঙ্গে থাকার সিদ্ধান্তে বাড়ি থেকে পালায় তারা

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে নীলফামারীর ডোমার উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় সাত দিনের মধ্যে তাদের অবস্থান...

৩৪ তলায় ফ্ল্যাট কিনে পরে জানলেন ভবনই ৩২ তলা

চীনে এক ব্যক্তি একটি নবনির্মিত ভবনের ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু কয়েক বছর পর তিনি জানতে পারেন, ভবনটিতে বাস্তবে ৩৪ নয়, ৩২টি তলাই...

Related Articles

বাংলাদেশ–চীন উন্নয়ন প্রকল্পের চুক্তি সই

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল...

মালুমঘাটে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি ১১ প্রজাতির ২,৫০০ চারা রোপণ, নিরাপত্তায় এসএসএফের পরিদর্শন

ওমর ফারুক, কক্সবাজার আগামী ১৩ জুন কক্সবাজারের মালুমঘাটে একটি পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি...

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক...

থামছে না সড়ক দুর্ঘটনা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলায় ট্রাক ও...