Home জাতীয় অপরাধ বিমানযাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ পিস ইয়াবা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বিমানযাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ পিস ইয়াবা

Share
Share

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীর পাকস্থলীত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক যাত্রীর নাম মো. পান্নু হাওলাদার (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।

শনিবার (১ নভেম্বর) রাতের দিকে কক্সবাজার থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-142 ফ্লাইট অবতরণের পর, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আগমনী গেটের সামনের রাস্তা থেকে পান্নুকে আটক করা হয়।

এপিবিএন জানায়, পান্নু হাওলাদার পাকস্থলীর ভেতরে ৬,৩৭৮ পিস ইয়াবা সুকৌশলে বহন করছিলেন। বিমানবন্দর পুলিশের হাতে আটক হওয়ার পর তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি প্রাথমিকভাবে বিষয়টি স্বীকার করেন।

পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষা করা হলে পাকস্থলীতে অসংখ্য ডিম্বাকৃতি প্যাকেট শনাক্ত করা হয়। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায়ে ১৩৬টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে কসটেপ মোড়ানো ইয়াবা ছিল। প্যাকেটগুলো খোলার পর মোট ৬,৩৭৮ পিস ইয়াবা পাওয়া গেছে।

এপিবিএন-এর অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “পাকস্থলীতে এত বিপুল পরিমাণ ইয়াবা বহন সত্যিই বিস্ময়কর ঘটনা। এটি যাত্রীর পরিকল্পিত মাদক পাচারের উদ্দেশ্য স্পষ্ট করে।”

বিমানবন্দর থানা পুলিশ জানায়, পান্নু হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলমান, এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় এপিবিএন ও বিমানবন্দর পুলিশ সতর্ক করে বলেছেন, যেকোনো ধরনের মাদকপাচারের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বৈদ্যুতিক ফ্যান ব্যবহারের সময় দুর্ঘটনা, কৃষকের মৃত্যু

এমরান হোসেন, জামালপুর জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর...

সিলেটে নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজন আটক

সিলেট নগরের কোতোয়ালি থানার সুবিদবাজার এলাকায় নাশকতার প্রস্তুতির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়...

Related Articles

পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের!

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো....

এবার বাগেরহাটে নারীকে টেনে নিয়ে গেল কুমির

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আক্রমণে এক নারী জেলের মৃত্যু হয়েছে।...

বাজেটকে ‘চানাচুরের মতো’ বললেন জামায়াতের এমপি আমির হামজা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের...

প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা গড়তে শেরপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

মোঃ মাকসুদুর রহমান,শেরপুর প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে...