Home জাতীয় অপরাধ ইংল্যান্ডে ট্রেনের ভেতরে এলোপাতাড়ি ছুরিকাঘাত, আহত ৯ যাত্রী
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকদুর্ঘটনা

ইংল্যান্ডে ট্রেনের ভেতরে এলোপাতাড়ি ছুরিকাঘাত, আহত ৯ যাত্রী

Share
Share

যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারে একটি যাত্রীবাহী ট্রেনের ভেতর ভয়াবহ ছুরি হামলার ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে। শনিবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে হান্টিংডন স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে।

ব্রিটিশ পরিবহন পুলিশ জানায়, ট্রেনটি সাউথ ইয়র্কশায়ারের ডঙ্কাস্টার শহর থেকে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে রাজধানী লন্ডনের কিংস ক্রস স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রার প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি হান্টিংডনের কাছে পৌঁছালে হঠাৎই হামলাকারীরা যাত্রীদের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ১০ জন যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এক প্রত্যক্ষদর্শী স্কাই নিউজকে জানান, “ট্রেনটি যখন হান্টিংডনের কাছে পৌঁছায়, তখন একজন রক্তাক্ত অবস্থায় আমাদের কামরায় ঢুকে বললেন, ‘তাদের কাছে ছুরি আছে, তারা আমাকে মেরেছে।’ এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে জানা যায়, আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।”

বিবিসি জানিয়েছে, ট্রেনটি হান্টিংডন স্টেশনে থামার পরপরই পুলিশ ট্রেনে উঠে তল্লাশি চালায় এবং ঘটনাস্থল থেকেই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, ব্রিটিশ পরিবহন পুলিশ জানিয়েছে, হামলার কারণ বা উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বিষয়টি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত কি না— তদন্তকারীরা তা যাচাই করে দেখছেন। দেশটির গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যে গণপরিবহনে এমন হামলার ঘটনা বিরল, তবে এবারকার ঘটনাটি “অত্যন্ত উদ্বেগজনক” বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই...

ট্রাম্পকে হত্যাচেষ্টার আগে সেলফি, হোয়াইট হাউস নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আটক এক সন্দেহভাজন...

ক্রীটের কাছে গাজাগামী ত্রাণবহর আটকাল ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবহরকে গ্রিসের ক্রীট দ্বীপের...

ইসরায়েলের এফ-৩৫ এর ককপিট ভিডিও ঘিরে নতুন উত্তেজনা

ইসরায়েল প্রথমবারের মতো তেহরানের আকাশে উড্ডয়নরত একটি এফ-৩৫ যুদ্ধবিমানের ককপিট থেকে ধারণ...