Home আন্তর্জাতিক তানজানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী সামিয়া সুলুহু
আন্তর্জাতিকরাজনীতি

তানজানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী সামিয়া সুলুহু

Share
Share

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় সম্প্রতি অনুষ্ঠিত বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান রাষ্ট্রপ্রধান সামিয়া সুলুহু হাসান বিপুল ভোটে জয়ী হয়েছেন। দেশটির নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, সামিয়া পেয়েছেন মোট ভোটের ৯৭.৬৬ শতাংশ।

তবে নির্বাচনের স্বচ্ছতা ও সহিংসতা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা উঠেছে। প্রধান বিরোধী দল চাদেমা (CHADEMA) অভিযোগ করেছে, প্রেসিডেন্ট সামিয়া তার প্রধান প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনে অংশ নিতে দেননি এবং নির্বাচনী প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হয়েছে।

বুধবার অনুষ্ঠিত নির্বাচনের পরই দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। বড় শহরগুলোতে বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসে। তারা অভিযোগ করেন, ভোটের আগে ভয়ভীতি, দমন-পীড়ন এবং জালিয়াতি করা হয়েছে। অনেক এলাকায় বিক্ষোভকারীরা সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয় এবং সামিয়ার পোস্টার ও ব্যানার ধ্বংস করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পুলিশ বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস এবং গুলি ব্যবহার করেছে। চাদেমা দল জানায়, ভোট–পরবর্তী সহিংসতায় অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। তাদের দাবি, এটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলেছে, নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী তানজানিয়ার তিনটি শহরে নির্বাচনী সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। তবে সরকারি পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ সাবিত কম্বো আল–জাজিরা বলেন, “নির্বাচন যথাযথভাবে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি। সরকারের কাছে কোনো বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নেই। চাদেমার যে ৭০০ জনের দাবি, আমরা এর কোনো প্রমাণ পাইনি।”

সামিয়া সুলুহু হাসান ২০২১ সালে প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন। এরপর থেকে তিনি দেশের নেতৃত্বে রয়েছেন । তবে বিরোধী দল ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বীদের অংশগ্রহণ সীমিত হওয়া এবং ভোট–পরবর্তী সহিংসতা, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। তানজানিয়ায় এ নির্বাচন শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার সংস্থার নজরেও রয়েছে।
সূত্র: আল–জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তুমিই বাংলাদেশ’-এর উদ্যোগে...

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা...

Related Articles

সিলেট নগরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সিলেট নগরের নবাব রোড এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর...

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনা ও ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি...

যেভাবে ‘এমপি বন্ধু’র কৌশলে দুবাইয়ে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়, বরং...

মাত্র ৩০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিতে চান ঢাকা উত্তর সিটি্র মেয়র প্রার্থী শামীম আহমদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস সমর্থিত মেয়র প্রার্থী শামীম আহমদ...