Home আন্তর্জাতিক সুদানে গণহত্যা: গরিব ও মুসলিমদের জীবন কি মূল্যহীন?
আন্তর্জাতিক

সুদানে গণহত্যা: গরিব ও মুসলিমদের জীবন কি মূল্যহীন?

Share
Share

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ সুদান বর্তমানে ভয়াবহ মানবিক সংকটে নিপতিত। দেশের উত্তর দারফুর প্রদেশে চলমান গণহত্যা ও সহিংসতা স্থানীয়দের জীবন ও বসতকে এক ভয়ঙ্কর ঝুঁকিতে ফেলেছে।

গত সপ্তাহে প্রদেশটির একটি শহর দখল করে নেন আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)। এই অভিযানে কমপক্ষে ১,৫০০ মানুষ নিহত হয়েছে, যার মধ্যে মাত্র একটি হাসপাতালে মারা গেছে ৪৬০ জন। নিহতদের মধ্যে রোগী, হাসপাতালের কর্মী ও তাদের পরিবার রয়েছে।

বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর তৎপরতা এই ভয়াবহ পরিস্থিতিতে চোখে পড়ে না। দরিদ্র দেশটিতে এমন বিশাল মানবিক বিপর্যয় ঘটলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর না-থাকার বিষয়টি হতবাক করার মতো।”

আহমাদুল্লাহ আরও উল্লেখ করেন, “২০২৩ সালে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ মারা গেছে। সন্ত্রাসীদের ভয়ে দেশটির প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।”তিনি প্রশ্ন তোলেন, “আফ্রিকায় শান্তিরক্ষা মিশনের উদ্দেশ্য নিয়ে সচেতন মানুষের মনে নানা প্রশ্ন রয়েছে। তারা কি সুদানের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে? উন্নত কোনো দেশে যদি এমন ঘটনা সংঘটিত হতো, বিশ্ব মিডিয়া কত দ্রুত তোলপাড় করত। তবে সুদানে গরিব ও মুসলিম জনগণের জীবন কি কোনো মূল্যে বিবেচিত হচ্ছে না?”

আহমাদুল্লাহর বক্তব্যে উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা । তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “শান্তিরক্ষা ও মানবিক সহায়তার নামে বাস্তবতায় সুদানের নাগরিকরা একা। যারা আক্রান্ত, তাদের জীবন যেন কম মূল্যবান ।” সুদানে বর্তমানে হাজার হাজার পরিবার ঘরবাড়ি হারিয়েছে, হাসপাতাল, স্কুল ও অন্যান্য নাগরিক স্থাপনা ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা দেশটিতে সংকট আরও তীব্র করছে।

বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর হস্তক্ষেপ না হলে, সুদানের এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে গোমস্তাপুরে ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গ্রাম আদালতবিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা...

মাত্র ৩০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিতে চান ঢাকা উত্তর সিটি্র মেয়র প্রার্থী শামীম আহমদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস সমর্থিত মেয়র প্রার্থী শামীম আহমদ বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সমর্থন চেয়েছেন। তিনি আসন্ন নির্বাচনে ঢাকা উত্তরে...

Related Articles

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনা ও ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি...

যেভাবে ‘এমপি বন্ধু’র কৌশলে দুবাইয়ে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়, বরং...

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...