Home আন্তর্জাতিক আজ বিশ্ব স্ট্রোক দিবস
আন্তর্জাতিকজাতীয়

আজ বিশ্ব স্ট্রোক দিবস

Share
Share

স্ট্রোকের ঝুঁকি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে জনসচেতনতা বাড়াতে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে স্ট্রোক দিবস। প্রতি বছর ২৯ অক্টোবর পালিত হয় বিশ্ব স্ট্রোক দিবস, এবার দিবসটির প্রতিপাদ্য– ‘Every Minute Counts’, অর্থাৎ স্ট্রোকে আক্রান্তদের জন্য প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। স্ট্রোক হলো মস্তিষ্কে হঠাৎ রক্ত সরবরাহে বাধা বা ব্যাঘাত, যা মস্তিষ্কের কোষের মৃত্যু ঘটায়।

যথাসময়ে চিকিৎসা না পেলে রোগীর কোনো এক অঙ্গ বিকল হতে পারে বা মৃত্যু ঘটতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ স্ট্রোক, দেশে প্রতি ১ হাজার জনে প্রায় ১২ জন স্ট্রোকে আক্রান্ত হন। বর্তমানে বাংলাদেশে প্রায় ২০ লাখ স্ট্রোক রোগী রয়েছেন, যার মধ্যে প্রায় ৫ লাখ মানুষ দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছেন। বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ১.৫ কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হন, এর মধ্যে ৫ মিলিয়ন মারা যান এবং অর্ধেক পঙ্গুত্বে ভুগছেন। গবেষকরা সতর্ক করে বলছেন, ২০৫০ সালের মধ্যে এই হার প্রায় ৮০ গুণ বৃদ্ধি পেতে পারে।

এই সংকটের প্রেক্ষিতে বাংলাদেশে সোসাইটি অব নিউরোসার্জন্স রাজধানী, বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি হাসপাতালে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে। অনুষ্ঠানে স্ট্রোকের প্রাথমিক লক্ষণ চিহ্নিতকরণ, ঝুঁকি হ্রাস ও জরুরি চিকিৎসা সম্পর্কে তথ্য দেয়া হচ্ছে।

বাংলাদেশের সোসাইটি অব নিউরোসার্জন্সের সদস্য ডা. মো. আনিসুর রহমান বলেন,“স্ট্রোকের সময়মত চিকিৎসা জীবন বাঁচাতে পারে। প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, তাই জনসাধারণকে প্রাথমিক লক্ষণ চেনার ও তৎক্ষণাত চিকিৎসা নেয়ার বিষয়ে সচেতন হতে হবে।”

বিশ্ব স্ট্রোক দিবসের মূল উদ্দেশ্য হলো— স্ট্রোক ঝুঁকিতে থাকা জনগণকে সচেতন করা, রোগ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষার প্রসার এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে প্রস্তুত রাখা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে চিকিৎসা

ছাদ চুঁইয়ে পড়ে পানি, পিলার-বিমে ফাটল, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড; অর্ধেকের বেশি ভবন পরিত্যক্ত ঘোষণা, বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই চিকিৎসা নিচ্ছেন...

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তাঁর মাকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তাঁর মা তাহমিনা বেগম ফাতেমাকে ধর্ষণ ও হত্যার দায়ে মো....

Related Articles

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, বরাদ্দ ৪০০ কোটি টাকা

নারীদের যাতায়াত আরও সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার।...

মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্যসচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা...

– যুক্তরাজ্য সফরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম

প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয়...

জামায়াত-শিবিরের সঙ্গে সচেতন মানুষ মেশে না: রাশেদ খাঁন

জামায়াত-শিবিরের সঙ্গে সভ্য সমাজের সচেতন মানুষ মেশেন না এবং দল দুটির নেতাকর্মীরা...

;