Home আঞ্চলিক কুয়াকাটায় ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কুয়াকাটায় ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Share
Share

পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল ফকির (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে গোড়া খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ফকির লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রামের আলী ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল ঝুলে থাকা একটি বিদ্যুৎ মিটারের সার্ভিস ক্যাবল রশি দিয়ে ওপরে তুলছিলেন। এ সময় অসাবধানতাবশত সার্ভিস তারটি তার শরীরে স্পর্শ করলে তিনি তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন,“ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রুগি নয়, বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৪০ বছর বয়সী এক নারী মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। নিহত চিকিৎসকের নাম ডা....

মানিকগঞ্জে সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, সৎ বাবা আটক

মানিকগঞ্জের ঘিওরে ১১ বছর বয়সী এক নাবালিকা সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. জুলহাস নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার (৩...

Related Articles

মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন

  জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের...

বিয়ের মাত্র ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনজিও কর্মী সাজিম

নতুন জীবনের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন মাত্র পাঁচ দিন আগে, কিন্তু...

‘ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত’: নুরুল হক নুর

জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ...

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে...