Home জাতীয় অপরাধ সালমানের মৃত্যুর পর আমার অনেক ক্ষতি হয়েছে: ডন
অপরাধআইন-বিচারজাতীয়বিনোদন

সালমানের মৃত্যুর পর আমার অনেক ক্ষতি হয়েছে: ডন

Share
Share

বাংলা সিনেমার ইতিহাসে আলোচিত নায়ক সালমান শাহের ‘রহস্যজনক মৃত্যু’ নিয়ে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। সম্প্রতি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক, সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা থানাকে।

এর আগে ২০২০ সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে জানায়— সালমান শাহকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যা করেছিলেন। পিবিআইয়ের প্রতিবেদন প্রকাশের পর খল অভিনেতা আশরাফুল হক ডন বলেন—“আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। ২৪টা বছর বুকের ভেতর বন্ধু হত্যার মিথ্যা অপবাদ নিয়ে ঘুরেছি। আমার যে ক্ষতি হয়েছে, তার পূরণ কিছুতেই হবে না।”

তিনি আরও বলেন,“সত্য কোনো দিন মিথ্যা হয় না। সালমান শাহ এই দেশের মানুষের কাছে এক আবেগের নাম। আমি বহুবার ভেবেছি, যদি এমন হতো— মীরাকল ঘটে গেছে, সালমান ফিরে এসেছে! আবার আমরা একসঙ্গে সিনেমা করতাম। সালমান আমাকে কতটা ভালোবাসত, সেটা কেবল আমি জানি।”

বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে মারা যান। প্রথমে ঘটনাটি আত্মহত্যা হিসেবে ধরা হলেও, তার পরিবার দাবি করে— এটি একটি পরিকল্পিত হত্যা।

সালমানের মা নীলা চৌধুরী ২০২১ সালে পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে নারাজি আবেদন দেন, দাবি করেন— তদন্তটি নিরপেক্ষ ছিল না। সেই আবেদনের পর আদালত পুনরায় হত্যা মামলা গ্রহণের নির্দেশ দেন। বর্তমানে এই মামলায় আশরাফুল হক ডনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাছে ঝুলে বেঁচে গেলেন বাবা: তীব্র স্রোতে তলিয়ে গেলেন মা ও দুই শিশু সন্তান

ভারী বৃষ্টির প্রভাবে নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র স্রোতে গাড়ি ভেসে গিয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই...

পেরুর নাজকা লাইনের কাছে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত: সব আরোহী নিহত

পেরুর বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী নাজকা প্রত্নতাত্ত্বিক এলাকার কাছে একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) পর্যটকদের নিয়ে উড্ডয়নের...

Related Articles

গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহী নগরীতে গভীর রাতে কথিত মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের...

দিন-রাত গোলাগুলি ও একের পর এক অপহরণ, সন্ধ্যা নামলেই জনপদে নেমে আসে থমথমে আতঙ্ক

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ দিন-রাত অবিরত ভেসে আসছে বিকট গুলির শব্দ। সন্ধ্যা...

লন্ডনে সিলেটি বংশোদ্ভূত তরুণ তানভীরুল খুন, তদন্তে নতুন মোড়

যুক্তরাজ্যের বাকিংহামশায়ারের ব্লেচলিতে ছুরিকাঘাতে নৃশংসভাবে নিহত ২৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি তরুণ মোহাম্মদ...

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার জনসমক্ষে আসছেন শেখ হাসিনা-এনডিটিভির প্রতিবেদন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর এই...