Home আন্তর্জাতিক কাবুলে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে ভারত
আন্তর্জাতিকরাজনীতি

কাবুলে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা দিয়েছে ভারত

Share
Share

দীর্ঘ সময়ের বিরতির পর আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করতে কাবুলে পুনরায় দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে ভারত। শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর কাবুলে ভারতসহ বেশ কিছু দেশের দূতাবাস বন্ধ হয়ে যায়। এবার ভারত পুনরায় সংলাপ ও কূটনৈতিক উপস্থিতি জোরদার করতে উদ্যোগী হয়েছে। জয়শঙ্কর বলেন, “আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সম্পর্ক আরও এগিয়ে নিতে আমরা কাবুলে আমাদের কূটনৈতিক মিশনকে আবারও দূতাবাসের মর্যাদায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি।”

তালেবান সরকারের শীর্ষ নেতাদের এই সফর নয়াদিল্লিতে প্রথমবারের মতো। আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাত দিনের সফরে ভারতে আসেন। শুক্রবারের বৈঠকে দুই পক্ষ উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও রাজনৈতিক সংযোগ জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

চলতি বছরের শুরুতে দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও মুত্তাকি ইরানকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে বাণিজ্য সম্প্রসারণে একমত হয়েছিলেন। এরপর মে মাসেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে আরও আলোচনা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

সিলেট প্রতিনিধি সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই। তাঁর ইন্তিকালে গভীর শোক...

কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

ওমর ফারুক, কক্সবাজার পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার সদরের পিএমখালী...

Related Articles

যেভাবে ‘এমপি বন্ধু’র কৌশলে দুবাইয়ে ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমদ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়, বরং...

মাত্র ৩০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দিতে চান ঢাকা উত্তর সিটি্র মেয়র প্রার্থী শামীম আহমদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস সমর্থিত মেয়র প্রার্থী শামীম আহমদ...

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...