Home আঞ্চলিক শেরপুর জেলা কারাগারে হাজতির আকস্মিক মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শেরপুর জেলা কারাগারে হাজতির আকস্মিক মৃত্যু

Share
Share

শেরপুর জেলা কারাগারে মো. বাচ্চু মিয়া (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাচ্চু মিয়া শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। তিন মাস আগে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়ে তিনি শেরপুর জেলা কারাগারে আসেন।
কারা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কারাগারে থাকাকালীন বাচ্চু মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেরপুর জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম বলেন, “বাচ্চু মিয়া কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, “মৃত্যুর খবর পাওয়ার পর আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়ার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। তবে কারাগার ও হাসপাতাল উভয় কর্তৃপক্ষই জানিয়েছেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ প্রাকৃতিক এবং এতে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করবে কর্তৃপক্ষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফরিদপুরে নিখোঁজের পর রেললাইনের পাশ থেকে শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মর্মান্তিক ও নৃশংস এক ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রেললাইনের পাশে ঝোপঝাড়ের ভেতর থেকে মাহমুদা আক্তার (৯)...

গাজায় পরিবারের ৭৫ সদস্যকে হারিয়েছেন হানিয়া: পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছেলের স্মৃতিচারণ

ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজের পরিবারের ঘনিষ্ঠ ৭৫ জনেরও বেশি সদস্য প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিহত হামাস রাজনৈতিক প্রধান ইসমাইল...

Related Articles

মানিকগঞ্জে সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, সৎ বাবা আটক

মানিকগঞ্জের ঘিওরে ১১ বছর বয়সী এক নাবালিকা সৎ মেয়েকে একাধিকবার ধর্ষণের অভিযোগে...

বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বালুর বস্তায় লুকিয়ে রাখা বোমা সদৃশ বস্তুর বিকট বিস্ফোরণে...

শ্রম বিক্রির ৫০ বছর: রাজৈরের ‘থানার মোড়ে’ হাজারো শ্রমিকের বেঁচে থাকার লড়াই

নাজমুল হাসান, মাদারীপুর ভোর ৪টা। চারদিকে তখনও রাতের অন্ধকার। কিন্তু মাদারীপুরের রাজৈর...

নওগাঁয় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী ও সন্তান

নওগাঁর মহাদেবপুরে ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে বাড়িওয়ালাকে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় আটকের...