Home আন্তর্জাতিক গাজামুখী ফ্লোটিলা থেকে আলোকচিত্রী শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী
আন্তর্জাতিকজাতীয়

গাজামুখী ফ্লোটিলা থেকে আলোকচিত্রী শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী

Share
Share

গাজা অভিমুখে যাত্রারত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌবহর থেকে বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী, লেখক ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

বুধবার (৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ তথ্য নিশ্চিত করেন শহিদুল আলম নিজেই। ভিডিও বার্তায় তিনি বলেন,

“আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা
হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”

এর আগে মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে শহিদুল আলম জানান, বুধবার ভোর নাগাদ তাদের নৌবহর ‘রেড জোনে’ পৌঁছাতে পারে—যে অঞ্চলটিকে ইসরায়েলি সেনারা সাম্প্রতিক সময়ে বিপজ্জনক হিসেবে ঘোষণা করেছে এবং যেখানে তারা আগে ফ্লোটিলার অন্য নৌযানগুলো আটক করেছিল।

তিনি লেখেন, “আমরা কিছুটা সময় পিছিয়ে আছি, কারণ আমাদের সঙ্গে থাকা ছোট ও ধীরগতির নৌযানগুলো যেন পেছনে না পড়ে, তা নিশ্চিত করতে হয়েছে। এসব জাহাজও ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ। এখন আমরা রেড জোন থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে।”

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) হলো একটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ, যা অবরুদ্ধ গাজায় ত্রাণ ও সংহতির বার্তা পৌঁছে দিতে কাজ করছে। ইসরায়েল আগে থেকেই এই নৌযাত্রাকে ‘অবৈধ অনুপ্রবেশ’ হিসেবে সতর্ক করেছিল।

ঘটনার পর এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ বা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে শহিদুল আলমের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ ও নিন্দার প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

ম্যাচের আগেই ব্রাজিলকে হুমকি দিয়ে রাখলেন জাপানের স্ট্রাইকার

বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। শক্তি, সামর্থ্য ও ইতিহাসে ব্রাজিল এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে নিয়ে ভীত নন জাপানের ফরোয়ার্ড দায়জেন...

Related Articles

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...

জুলাই শহীদের বাবার দ্বিতীয় বিয়ে, অনুদান বন্ধের আবেদন মায়ের

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে একমাত্র ছেলে শেখ শাহরিয়ার বিন মতিনকে হারানোর এক...