Home আন্তর্জাতিক নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: ৩৯ জনের মৃত্যু, নিখোঁজ ১১
আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: ৩৯ জনের মৃত্যু, নিখোঁজ ১১

Share
Share

নেপালে টানা ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এই দুর্যোগে দেশটির একাধিক অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন, আহত হয়েছেন কমপক্ষে ১৩ জন।

দেশটির গণমাধ্যম ‘দ্য কাঠমান্ডু পোস্ট’ জানায়, নেপাল পুলিশের সদর দপ্তর নিশ্চিত করেছে— নিহতদের মধ্যে কোশি প্রদেশে ৩৬ জন এবং মধেশ প্রদেশে ৩ জন। প্রশাসনের ধারণা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে ইলাম জেলায়, যেখানে ভূমিধসের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন।
এছাড়া—
• উদয়পুরে বন্যা ও ভূমিধসে ২ জনের মৃত্যু, ১ জন আহত
• খোটাংয়ে বজ্রপাতে ১ জন নিহত, ৩ জন আহত
• ভোজপুরে বজ্রপাতে ২ জন আহত
• পঞ্চথরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত, ৬ জন আহত
• মধেশ প্রদেশের রানিরহাটে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
• বরায় ১ জন, রাসুয়ায় ৪ জন এবং কাঠমান্ডুতে নদীতে ভেসে গিয়ে ১ জনের মৃত্যু
• মাকোয়ানপুরে বজ্রপাতে ১ জন আহত হয়েছেন

স্থানীয় প্রশাসন, নেপাল পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভূমিধসে অনেক সড়ক ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ।সরকারি হিসেবে, টানা বর্ষণের কারণে দেশের বেশ কয়েকটি এলাকায় গৃহহীন হয়ে পড়েছেন শতাধিক মানুষ, এবং বহু স্থানে ভূমিধসের ঝুঁকি এখনো বিদ্যমান।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েকদিনও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা চলার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনজন...

চার বছরে পদ্মা সেতুর টোল আয় ৩ হাজার ৩৯২ কোটি টাকা

চালুর চার বছর পূর্তির আগেই টোল আয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে পদ্মা সেতু। ২০২২ সালের ২৬ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর...

Related Articles

বাংলাদেশিদের ভিসা চালু, খুশিতে কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের মিষ্টিমুখ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের...

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ...

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের...

শান্তি আলোচনা চলাকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে পঞ্চম দফার সরাসরি শান্তি আলোচনা...