Home আন্তর্জাতিক যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

Share
Share

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার (১৫ মার্চ) ভ্যাটিকানের সেন্ট পিটারস স্কয়ারে সাপ্তাহিক প্রার্থনা অনুষ্ঠানে তিনি বলেন, ইরান যুদ্ধে ভয়াবহ সহিংসতার ফলে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছে। পোপ সতর্ক করে বলেন, সহিংসতা কখনোই মধ্যপ্রাচ্যে ন্যায়বিচার, স্থিতিশীলতা বা শান্তি আনতে পারে না।

তিনি সংঘাতে জড়িত সকল পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তিপূর্ণ সমাধানের পথে ফেরার আহ্বান জানান। পোপ বলেন, যুদ্ধ ও ধ্বংস কেবল আরও কষ্ট বাড়ায়, তাই এখনই অস্ত্রবিরতি ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ভবিষ্যতে আর হামলা না হওয়া পর্যন্ত এবং যুদ্ধের ক্ষতির জন্য ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত সংঘাতের অবসান হবে না। তিনি জানান, ইরানের সামরিক অভিযান শুধুমাত্র অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে এবং প্রতিবেশী দেশের কোনো বেসামরিক বা আবাসিক এলাকায় হামলা চালানো হয়নি।

আরাগচি অভিযোগ করেন, ইসরায়েল কিছু বেসামরিক স্থাপনায় হামলার পেছনে দায়ী থাকতে পারে, যা আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট করতে চায়। এছাড়া, যুক্তরাষ্ট্রের তৈরি লুকাস ড্রোন ব্যবহার করে আরব দেশগুলোর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি ইরানের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করা হয়, তাহলে তেহরান পাল্টা পদক্ষেপ হিসেবে অঞ্চলে আমেরিকান কোম্পানিগুলোর স্থাপনায় আঘাত হানবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০...

পুতিনের কারণে কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ নয়, তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা যুক্তরাজ্যের

রাশিয়ার আগ্রাসী নীতি অব্যাহত থাকলে ইউরোপের কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ থাকবে না বলে সতর্ক করেছে যুক্তরাজ্য। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে বৈধতা দেওয়ার...

Related Articles

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

নিউইয়র্ক আইনসভায় নতুন ইতিহাস: প্রথম ফিলিস্তিনি ও হিজাবি নারী সিনেটর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছে। নিউইয়র্ক...

;