Home জাতীয় ‘ইনশাআল্লাহ, দ্রুত দেশে ফিরবো’: তারেক রহমান
জাতীয়বিএনপিরাজনীতি

‘ইনশাআল্লাহ, দ্রুত দেশে ফিরবো’: তারেক রহমান

Share
Share

দীর্ঘ প্রায় দুই দশক পর সরাসরি কোনো গণমাধ্যমকে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

বিবিসি বাংলাকে দেওয়া ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি বলেন, “ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।” সাক্ষাৎকারের প্রথম পর্ব সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত হয়।

লন্ডন থেকে দীর্ঘ এ সাক্ষাৎকারে তারেক রহমান বিস্তারিতভাবে দলের নির্বাচনী কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, এবং বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন।

বিবিসি বাংলার প্রশ্ন- কেন এখনও দেশে ফেরেননি, জবাবে তারেক বলেন, “কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা এখনও হয়ে উঠেনি। তবে সময় তো চলে এসেছে। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।”

নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,
“রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী । নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল ও কর্মীর ওৎপ্রত সম্পর্ক থাকে। যেখানে জনগণ প্রত্যাশিত নির্বাচন চায়, সেই সময় আমি অবশ্যই জনগণের সঙ্গে থাকবো, ইনশাআল্লাহ।”

দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক শঙ্কা সম্পর্কে তারেক বলেন,“বিভিন্ন রকম শঙ্কার কথা আমরা অনেকবার শুনেছি—সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও শুনেছি। বিভিন্ন মাধ্যমে এই শঙ্কাগুলো প্রকাশিত হয়েছে।” সাক্ষাৎকারে তারেক রহমান বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড, নির্বাচনের পরিবেশ ও দলের অগ্রাধিকার নিয়ে স্পষ্ট মন্তব্য করেছেন, যা দেশের রাজনীতিতে নতুন আলোচনার সূচনা করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঝিনাইদহে বাসে অভিযান: ৭ কোটি টাকার ‘আইস’ উদ্ধার

ঝিনাইদহে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ‘ক্রিস্টাল আইস’ (মেথ) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২ মে) দুপুরে...

সহিংসতামুক্ত ও ভালোবাসাপূর্ণ সমাজ গড়ার আহ্বান শফিক রেহমানের

বিশিষ্ট সাংবাদিক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান বলেছেন, বাংলাদেশে সহিংসতার কোনো স্থান থাকা উচিত নয়; বরং মানুষে মানুষে ভালোবাসা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত...

Related Articles

প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের এআই শেখার নির্দেশ

দেশের জেলা প্রশাসকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা অর্জনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।...

জবিতে ক্যারম টুর্নামেন্টে থাপ্পড় ঘটনায় শিক্ষার্থী নেলী বহিষ্কার

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর অষ্টম ইনডোর গেমসের ক্যারম টুর্নামেন্টে জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড়...

লন্ডনের রাজনীতিতে টাওয়ার হ্যামলেটস কতটা গুরুত্বপূর্ণ?

লন্ডনের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে টাওয়ার হ্যামলেটস বরো একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে...

ফোনালাপ ফাঁস, জামালপুরে শ্রমিক-মৎস্যজীবী নেতাদের তর্ক ভাইরাল

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও মৎস্যজীবী দল-এর দুই নেতার মধ্যকার একটি...