Home জাতীয় অপরাধ চীনে কুখ্যাত মিং মাফিয়া পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড
অপরাধআইন-বিচারজাতীয়

চীনে কুখ্যাত মিং মাফিয়া পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড

Share
Share

মিয়ানমারের লাউকাই শহরে প্রতারণা, খুন ও অবৈধ ব্যবসায় জড়িত কুখ্যাত মিং পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীনের আদালত। আরও ৩৯ জন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মিং পরিবার দীর্ঘদিন ধরে লাউকাই শহরকে নিয়ন্ত্রণ করে আসছিল। তারা টেলিযোগাযোগ জালিয়াতি, অবৈধ ক্যাসিনো, মাদক পাচার ও দেহ ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাত।
আদালতের নথি অনুসারে, ২০১৫ সাল থেকে এই পরিবার প্রতারণা ও জুয়ার মাধ্যমে প্রায় এক হাজার কোটি ইউয়ান (প্রায় ১৭ হাজার ৬৯ কোটি টাকা) আয় করেছে । একসময় লাউকাই শহর চীনা জুয়াড়িদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, যেখানে হাজারো বিদেশি প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হন।

মিং পরিবারের অন্যতম ঘাঁটি ছিল‘ক্রাউচিং টাইগার ভিলা’। অন্তত ১০ হাজার মানুষকে জোরপূর্বক আটক রাখা হয়েছিল সেখানে। পালানোর চেষ্টা করলে গুলি চালানোর মতো নৃশংসতা চালানো হতো।

২০২৩ সালে মিয়ানমার সরকার অভিযান চালিয়ে মিং পরিবারের বহু সদস্যকে গ্রেপ্তার করে চীনের হাতে তুলে দেয়। ধারণা করা হয়, পরিবারের প্রধান মিং শুয়েচাং গ্রেপ্তার এড়াতে আত্মহত্যা করেন। অন্য সদস্যরা চীনে এসে অপরাধ স্বীকার করেন।

বর্তমানে লাউকাই শহর মিয়ানমারের এক বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে, যাদের সঙ্গে চীনের আংশিক যোগাযোগ আছে বলে ধারণা করা হয়। চীনা পুলিশ ইতোমধ্যেই মিয়ানমার থেকে হাজারো প্রতারণাকারীকে ফেরত নিয়ে গেছে।

বিশ্লেষকরা মিং পরিবারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশকে, সীমান্তবর্তী প্রতারণা চক্র দমনে বেইজিংয়ের কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন । চীনের চাপে থাইল্যান্ডও সম্প্রতি একই ধরনের অভিযান চালিয়েছে। তবে এ অবৈধ ব্যবসা পুরোপুরি বন্ধ হয়নি—এখনও মিয়ানমার ও কম্বোডিয়ার কিছু অংশে সক্রিয় রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর...

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান , শেরপুর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়,...

Related Articles

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধান আটক

বাগেরহাট প্রতিনিধি সুন্দরবনের কয়রা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিত...

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই...

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে মেঘনা নদীতে ফেলে দেওয়ার...

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত গঠন এবং সাহিত্যে অনন্য...