Home আন্তর্জাতিক দোহায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
আন্তর্জাতিক

দোহায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

Share
Share

দোহায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোনে কথা বলেন নেতানিয়াহু। আল জাজিরা জানিয়েছে, এসময় তিনি নিহত কাতারি নিরাপত্তা কর্মকর্তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের এই হামলার মূল লক্ষ্য ছিল হামাস, তবে অনিচ্ছাকৃতভাবে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। নেতানিয়াহু আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে কাতারি ভূখণ্ডে এ ধরনের ঘটনা আর ঘটবে না।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ফোনালাপটি মূলত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার অংশ। এ জন্য কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পকে ধন্যবাদ জানান। নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে নেতানিয়াহু লিখেছেন—“আমি কাতারের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি যে ইসরায়েলের লক্ষ্য ছিল কেবল হামাস। কাতারের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার কোনো উদ্দেশ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা ইসরায়েলের নেই।”

গত ৯ সেপ্টেম্বর দোহায় ইসরায়েলের পরিচালিত ওই ক্ষেপণাস্ত্র হামলায় হামাসের পাঁচজন নিম্নপদস্থ সদস্য নিহত হন। একই ঘটনায় এক কাতারি নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু দোহা ও তেলআবিবের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি করেছিল।

মধ্যপ্রাচ্যে কাতার একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে হামাস ও তালেবানের মতো গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে ইসরায়েলি হামলার পর দোহা-তেলআবিব সম্পর্ক আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তবে নেতানিয়াহুর প্রকাশ্য ক্ষমা প্রার্থনা ও ওয়াশিংটনের মধ্যস্থতা পরিস্থিতি আপাতত প্রশমিত করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য দিয়ে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন তিনি। তবে তাঁর জীবনের লক্ষ্য নির্ধারণ ও...

উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী সন্তান

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। আজ বুধবার দুপুরে...

Related Articles

পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন, বার্ধক্য জয় করতে হাজারো বানর নিয়ে গবেষণা

মৃত্যু কি ঠেকানো সম্ভব? বার্ধক্যকে জয় করে অন্তত ১৫০ বছর বেঁচে থাকা...

ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনা দিল ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন

  যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গর্ব ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনার...

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত অন্তত ৫

  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে একটি ব্যস্ত সড়কে এক সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে...

মোদিকে প্রশ্নের মুখে ফেলা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল

ভারতের হায়দরাবাদে আয়োজিত ভারত সামিটে যোগ দেওয়ার আগে নিজের ভিসা বাতিল করা...

;