Home আন্তর্জাতিক পাকিস্তান হলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্র – জয়শঙ্কর
আন্তর্জাতিক

পাকিস্তান হলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্র – জয়শঙ্কর

Share
Share

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে পাকিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে উল্লেখ করে দেশটির বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

জয়শঙ্কর বলেন, ‘ যখন কোনো দেশ সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে, যখন সন্ত্রাসবাদের হার বিশালভাবে কাজ করে, যখন সন্ত্রাসবাদের গুণ গাওয়া হয় তখন এ ধরনের কাজকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ভারত স্বাধীনতা লাভের পর থেকে সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে। গত কয়েক দশকে ভারতে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের ভূমিকা ছিল। ভারত তার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করেছে এবং হামলায় জড়িতদের বিচারের আওতায় এনেছে।

‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “ভারত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। সন্ত্রাসী হামলায় জড়িতদের আমরা বিচারের আওতায় এনেছি।”

জয়শঙ্কর আরও বলেন, সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করতে হবে এবং যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, “সন্ত্রাসবাদের বাস্তুতন্ত্রের ওপর চাপ প্রয়োগ করতে হবে। যারা এসবকে প্রশ্রয় দেয়, তারাই একদিন এর প্রতিক্রিয়া ভোগ করবে।”

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা ও সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির মধ্যে জয়শঙ্করের এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প

হরমুজ প্রণালির ওপর বর্তমানে একমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১০ আগস্ট) হোয়াইট হাউসে এক...

জবির প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান

অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক...

Related Articles

শত বছর পর সৌদির মরুভূমিতে জন্ম নিল পারস্যের বন্য গাধার শাবক

সৌদি আরবে এক শতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো পারস্যের বিলুপ্তপ্রায় ওনাগার...

মোদির সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ...

উৎক্ষেপণের ৮৫ সেকেন্ড পর আকাশেই বিস্ফোরিত চীনের রকেট

মহাকাশের উদ্দেশে উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডের মাথায় আকাশেই বিস্ফোরিত হয়েছে চীনের একটি রকেট।...

শেষকৃত্যেও এল না চার সন্তান, সম্পত্তি ভাগ শেষে বাবার ডেথ সার্টিফিকেট চান পাষাণ ওয়ারিশরা

সন্তানদের মানুষ করতে নিজের সমস্ত সুখ-আহ্লাদ বিসর্জন দিয়েছিলেন এক দুর্ভাগা পিতা। জীবনের...