Home আন্তর্জাতিক শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা

Share
Share

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চল। স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ৬ দশমিক ১ মাত্রার কম্পন আঘাত হানলে রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল জুলিয়া রাজ্যের মেনে গ্রান্দে শহর থেকে ২৪ কিলোমিটার দূরে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের গভীরতা ছিল আনুমানিক ১০ কিলোমিটার।

কম্পন শুরু হতেই রাজধানী কারাকাসসহ পার্শ্ববর্তী রাজ্যের মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে ছুটে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয়রা জানিয়েছেন, ভবনগুলো কেঁপে ওঠে এবং কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। প্রতিবেশী কলম্বিয়ার সীমান্তবর্তী এলাকাতেও একই পরিস্থিতি তৈরি হয়, যেখানে মানুষ নিরাপত্তার খোঁজে বাইরে অবস্থান করেন।

ভূমিকম্প নিয়ে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর প্রাথমিক তথ্যে বলা হয়েছে, এর মাত্রা ছিল ৬.১ এবং গভীরতা প্রায় ১০ কিলোমিটার। তবে ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী ফ্রেডি ন্যানেজ জানিয়েছেন, একই দিনে দেশটিতে দুটি পৃথক ভূমিকম্প হয়েছে। এর একটি বারিনাস রাজ্যে ৩.৯ মাত্রার, আরেকটি জুলিয়া রাজ্যে ৫.৪ মাত্রার ছিল।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণে জরুরি দল মাঠে নেমেছে।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলা একটি সক্রিয় ভূকম্পন অঞ্চল। অতীতে দেশটিতে বড় ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটেছে। তাই ভবিষ্যতে বড় ধরনের কম্পনের ঝুঁকি মাথায় রেখে জরুরি প্রস্তুতি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঝড়ে নৌকাডুবি: তীব্র স্রোত থেকে ছেলেকে বাঁচিয়ে হারিয়ে গেল বাবা

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় মো. সালাম (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ সময় নিজের চার...

যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের ‘চোখে চোখে’ রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে বিভ্রান্তি ও গুজব ছড়ানো ব্যক্তিদের অতীত বিবেচনায় নিয়ে তাদের ওপর নজর রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট)...

Related Articles

হজ ও ওমরাহে গিয়ে ভিক্ষা না করার নির্দেশ: নাগরিকদের কঠোর সতর্কবার্তা পাকিস্তানি দূতাবাসের

সৌদি আরবে পবিত্র হজ ও ওমরাহ পালন করতে গিয়ে ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ...

গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৫ লাখের বেশি শিশু

ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে গৃহহীন হয়ে গাজা উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত ২১ লাখের বেশি...

লোহিত সাগরে সৌদির সামরিক যুদ্ধজাহাজে হুথিদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগরে সৌদি আরবের একটি বিশাল সামরিক যুদ্ধজাহাজ ও...

শান্তিচুক্তির শর্ত না মানলে কঠোর সামরিক হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী শান্তিচুক্তির সব শর্ত বাস্তবায়ন না করলে কূটনীতির...