Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫ হাজার ছাড়ালো
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫ হাজার ছাড়ালো

Share
Share

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই হামলার ফলে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬৫ হাজার ৪০০-এ পৌঁছেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলু জানায়, যুদ্ধ শুরুর পর থেকে আহতের সংখ্যা প্রায় ১ লাখ ৬৭ হাজার এবং আরও বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বহু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেগুলোর কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত এবং আরও ১৫ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে এ ধরনের সহায়তা চেষ্টায় নিহতের সংখ্যা ২,৫২৬ এবং আহতের সংখ্যা ১৮,৫১১-এ পৌঁছেছে।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

নাইজেরিয়ায় বাড়ির সামনে গুলি করে হত্যা ইসলামি বক্তা মাসুসুকাকে

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে বিতর্কিত ইসলামি...

মুসলিমদের ছাড়া ইসরায়েলে কোন দলই সরকার গঠন করতে পারছে না

ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের অভূতপূর্ব ও রেকর্ড ভোটাধিকার প্রয়োগের ফলে দেশটির সামগ্রিক...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

;