Home আন্তর্জাতিক ভারতে মেডিক্যালে রেকর্ড স্কোর করেও আত্মহত্যা করলেন অনুরাগ, নোটে লিখেছেন ….
আন্তর্জাতিক

ভারতে মেডিক্যালে রেকর্ড স্কোর করেও আত্মহত্যা করলেন অনুরাগ, নোটে লিখেছেন ….

Share
Share

ভারতের মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার ১৯ বছর বয়সী অনুরাগ অনিল বোরকা জাতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় (এনইইটি ইউজি-২০২৫)– অসাধারণ সাফল্য অর্জন করেও আত্মহত্যা করেছেন। তিনি ৯৯.৯৯ পারসেন্টাইল স্কোর করে ওবিসি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র‌্যাঙ্ক ১৪৭৫ অর্জন করেছিলেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অনুরাগ ছিলেন সিন্দেওহি তালুকার নওয়ারগাঁওয়ের বাসিন্দা। পরিবারের সঙ্গে থাকতেন তিনি। ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে উত্তরপ্রদেশের গোরখপুরে পাঠানোর প্রস্তুতি চলছিল। তবে বুধবার সকালে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে জীবন শেষ করেন অনুরাগ।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এর বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তদন্তকারী সূত্রগুলো জানিয়েছে—অনুরাগ লিখে গেছেন ‘তিনি চিকিৎসক হতে চান না’।

বিশেষজ্ঞদের মতে, কিশোর-কিশোরীদের ওপর এই চাপ গভীর মানসিক প্রভাব ফেলে। পড়াশোনা জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও সেটিই জীবনের সবকিছু নয়। পরিবার ও বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা, অনুভূতি ভাগাভাগি করা এবং প্রয়োজন হলে কাউন্সেলিং নেয়া চাপ সামলাতে সহায়ক হতে পারে। বর্তমানে নওয়ারগাঁও পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতীয় গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও...

‘হারিকেন সামনে, পেছনে ফ্যান’ তারেক রহমানের মন্তব্যের জবাব আসিফ মাহমুদের

বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে হারিকেন হাতে কর্মসূচি পালনকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র...

Related Articles

বিচ্ছেদ মেনে নিতে না পেরে সাবেক প্রেমিকাসহ ৪ জনকে গুলি করে হত্যা

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষোভ ও নির্মম প্রতিশোধের বশে ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারে সাবেক...

অঘটন নয়, যোগ্যতা দিয়েই জিতেছে বাংলাদেশ : প্যাট কামিন্স

ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে...

স্পেনের গ্রানাদায় মধ্যরাতে ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ক্ষতিগ্রস্ত ভবন ও গাড়ি

স্পেনের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক শহর গ্রানাদায় মধ্যরাতে ৫ মাত্রার একটি মাঝারি ধরনের ভূকম্পন...

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় ভয়াবহ ঝড় ও প্রবল বর্ষণের ফলে সৃষ্টি হওয়া...