Home আন্তর্জাতিক গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫ হাজার ছাড়ালো
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫ হাজার ছাড়ালো

Share
Share

গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৯০ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই হামলার ফলে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৬৫ হাজার ৪০০-এ পৌঁছেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলু জানায়, যুদ্ধ শুরুর পর থেকে আহতের সংখ্যা প্রায় ১ লাখ ৬৭ হাজার এবং আরও বহু মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বহু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, যেগুলোর কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত এবং আরও ১৫ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে এ ধরনের সহায়তা চেষ্টায় নিহতের সংখ্যা ২,৫২৬ এবং আহতের সংখ্যা ১৮,৫১১-এ পৌঁছেছে।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে অপরাধ কমাতে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’

নিজস্ব প্রতিবেদক, সিলেট ‘অপরাধী ধরার পর আইনের ফাঁকফোকড় দিয়ে দ্রুত জামিনে বের হয়ে যায়। বের হয়েই তারা একই অপরাধে জড়ায়। পুলিশ একটি অপরাধীকে...

বৃষ্টি উপেক্ষা করে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

সর্বজিৎ চাকমা, রাঙামাটি বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে বৃষ্টি উপেক্ষা করে রাঙামাটিতে বর্ণাঢ্য মোটরসাইকেল ও গাড়িবহরের শোভাযাত্রা...

Related Articles

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত, ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বার মার্কিন দূতকে তলব

ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো...

চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা, ছয় মাসের জন্য নিষিদ্ধ বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির তথ্য যাচাই না করে আদালতে জমা দেওয়ায় যুক্তরাজ্যে...

ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের সব লক্ষ্য অর্জন সম্ভব : দীনেশ ত্রিবেদী

ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বের যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব...