Home আন্তর্জাতিক গাজায় যুদ্ধ নয়, নির্মম গণহত্যা চলছে: জাতিসংঘে এরদোয়ান
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ নয়, নির্মম গণহত্যা চলছে: জাতিসংঘে এরদোয়ান

Share
Share

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বলেন, ফিলিস্তিনের গাজায় যে পরিস্থিতি চলছে তা যুদ্ধ নয়, বরং ইতিহাসের এক নির্মম গণহত্যা। মঙ্গলবার নিউইয়র্কে দেওয়া তার আবেগঘন বক্তব্যে তিনি বিশ্ব সম্প্রদায়কে দায়িত্ব নিতে আহ্বান জানান।

এরদোয়ান বলেন, “আমাদের চোখের সামনে ৭০০ দিনেরও বেশি সময় ধরে গাজায় গণহত্যা চলছে। গত ২৩ মাসে প্রতি ঘণ্টায় একটি করে শিশুকে হত্যা করেছে ইসরায়েল। এগুলো শুধু সংখ্যা নয়, প্রতিটি একটি জীবন, একটি নির্দোষ মুখ।”

তিনি অভিযোগ করেন, গাজায় একতরফা হত্যাযজ্ঞ চলছে, যা কোনো বৈধতা রাখে না। এটি কোনো যুদ্ধ নয়, এখানে দুই পক্ষ নেই; এটি একপাক্ষিক আগ্রাসন এবং গণহত্যা।

এরদোয়ান বিশ্ব নেতাদের প্রশ্ন করে বলেন, “শিশুরা যখন খাবার ও চিকিৎসার অভাবে প্রাণ হারায়, তখন সেই পৃথিবীতে শান্তি কীভাবে সম্ভব?” তিনি দাবী করেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং বাধাহীন মানবিক সহায়তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ইসরায়েলের নেতৃত্বাধীন “গণহত্যাকারী চক্রকে” আন্তর্জাতিক আইনের আওতায় আনার আহ্বান জানান।

তিনি আরও সতর্ক করেন, ইসরায়েলি আগ্রাসন শুধু গাজা বা পশ্চিম তীরে সীমাবদ্ধ নয়, বরং এটি সিরিয়া, ইরান, ইয়েমেন, লেবানন ও কাতারের দিকে ছড়িয়ে পড়ছে, যা পুরো অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

এরদোয়ান ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে বাকিদেরও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “যদিও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আজ এখানে নেই, তবুও তুরস্ক ফিলিস্তিনিদের কণ্ঠ হয়ে কথা বলছে যাদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে।”

তিনি আরও বলেন, ইসরায়েলি হামলা শুধু প্রাণহানি ঘটাচ্ছে না, বরং নারীর অধিকার, শিশুর অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার, মানবাধিকারের মৌলিক সব স্তম্ভকে ধ্বংস করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালবৈশাখীতে দুর্ঘটনা, গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া ঝড়ের সময় এ...

নিউ মার্কেটে গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের...

Related Articles

ইরানের ৫০০ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ বা অর্থনৈতিক তাণ্ডব শুরু করেছে ওয়াশিংটন। এই...

ট্রাম্পকে হত্যাচেষ্টার আগে সেলফি, হোয়াইট হাউস নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আটক এক সন্দেহভাজন...

ক্রীটের কাছে গাজাগামী ত্রাণবহর আটকাল ইসরায়েল

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া একটি আন্তর্জাতিক ত্রাণবহরকে গ্রিসের ক্রীট দ্বীপের...

ইসরায়েলের এফ-৩৫ এর ককপিট ভিডিও ঘিরে নতুন উত্তেজনা

ইসরায়েল প্রথমবারের মতো তেহরানের আকাশে উড্ডয়নরত একটি এফ-৩৫ যুদ্ধবিমানের ককপিট থেকে ধারণ...