Home আন্তর্জাতিক রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি ‘ব্যাপক’ হামলা, দুই দেশে নিহত ৭ জন
আন্তর্জাতিক

রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি ‘ব্যাপক’ হামলা, দুই দেশে নিহত ৭ জন

Share
Share

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আবারও নতুন করে তীব্র আকার ধারণ করেছে। রাতভর আকাশপথে রাশিয়ার ‘ব্যাপক’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহর কেঁপে উঠেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এসব হামলায় অন্তত তিনজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। হামলার শিকার হয়েছে আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনা। ওদেসা, সুমি, ঝাপোরিঝিয়া, পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, রাশিয়া রাতভর অন্তত ৬১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য বলছে, এসব হামলায় নির্ভুল অস্ত্র ব্যবহার করে মূলত সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে। তবে স্থানীয় প্রশাসন বলছে, সাধারণ নাগরিকের ঘরবাড়ি, দোকানপাট ও বিদ্যুৎকেন্দ্রও আঘাতের শিকার হয়েছে।

এদিকে পাল্টা আক্রমণে ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার সামারা অঞ্চলে ড্রোন হামলা চালিয়ে একটি তেল পরিশোধন কেন্দ্রকে লক্ষ্য করেছে। সেখানে চারজন নিহত হওয়ার খবর দিয়েছে রুশ কর্তৃপক্ষ। একই সঙ্গে সারাতোভ অঞ্চলে অবস্থিত আরও একটি গুরুত্বপূর্ণ তেল পরিশোধন কেন্দ্রে আঘাত হানার কথাও জানিয়েছে কিয়েভ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ থামেনি। একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইউরোপ শান্তির উদ্যোগ নিলেও যুদ্ধের সমাধান আসেনি। বরং পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি ও অবকাঠামো ধ্বংসের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে।

চলমান সংঘাত ঘিরে ইউরোপসহ বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে শুধু দুই দেশ নয়, বরং জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। লিখিত পরীক্ষায় বাদ পড়া...

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় চার দশক ধরে অমীমাংসিত থাকা এক হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ১৯৮৭ সালে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে...

Related Articles

ভারতে পাকিস্তানি শিল্পী নিষিদ্ধ, ধন্যবাদ দিলেন আতিফ

ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির শ্রোতাদের ভালোবাসা এখনো অটুট বলে...

হরমুজ প্রণালিতে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট...

ভারতে সরকারি উদ্যোগে কেনা হচ্ছে গোমূত্র: প্রতি লিটারের দাম ২০ রুপি নির্ধারণ

ভারতে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের এক...

ইসরায়েলি নিষেধাজ্ঞা কাটিয়ে নিজ মাতৃভূমি গাজায় ফিরলেন ৭৪ ফিলিস্তিনি

ইসরায়েলি কঠোর সামরিক নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ প্রায় তিন বছর পশ্চিম তীরে অবরুদ্ধ...