Home আন্তর্জাতিক আজ শুভ মহালয়া: সারা দেশে দুর্গোৎসবের সূচনা
আন্তর্জাতিকজাতীয়ধর্ম ও জীবনসনাতন

আজ শুভ মহালয়া: সারা দেশে দুর্গোৎসবের সূচনা

Share
Share

বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে আজ রোববার (২১ সেপ্টেম্বর) পালিত হচ্ছে শুভ মহালয়া। এই পুণ্যলগ্নের মধ্য দিয়েই শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ভোরের আলো ফুটতেই শেষ হলো পিতৃপক্ষ, শুরু হলো দেবীপক্ষ। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনকেই মহালয়া বলা হয়। পুরাণ মতে, এই চণ্ডীতেই রয়েছে মহিষাসুর বধের জন্য দেবী দুর্গার আবির্ভাবের বর্ণনা ও প্রশস্তি।

দেবীপক্ষের সূচনা ও ধর্মীয় তাৎপর্য-
হিন্দু শাস্ত্র অনুযায়ী, মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বরপ্রাপ্ত মহিষাসুরকে দেবতা বা মানুষ কেউই হত্যা করতে পারছিল না। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব ত্রয়ীর শক্তি থেকে জন্ম নেন মহামায়া দুর্গা। দেবতাদের দশ অস্ত্রে সজ্জিত হয়ে সিংহবাহিনী দেবী ৯ দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত করেন। এই দিন ভোর থেকেই সনাতন ধর্মাবলম্বীরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। তাদের বিশ্বাস, পিতৃপক্ষে প্রয়াত আত্মারা মর্ত্যলোকে আসেন, আর মহালয়ার দিনে পূজা-অর্চনা ও অন্ন-জল উৎসর্গের মাধ্যমে তাদের আত্মার মঙ্গল কামনা করা হয়।

পূজামণ্ডপে উৎসবের আমেজ-

দেশের বিভিন্ন পূজামণ্ডপে ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষের পথে। কাঠামো সাজানো শেষ, এখন চলছে রঙতুলির শেষ আঁচড়। মহালয়ার সঙ্গে সঙ্গে মণ্ডপগুলোতেও চলছে ঘট স্থাপন ও বিশেষ পূজার আয়োজন। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গন, রামকৃষ্ণ মঠ ও মিশন, বরদেশ্বরী কালীমাতা মন্দির, জগন্নাথ হলসহ ঢাকার গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আজ ভোর থেকেই চণ্ডীপাঠ, ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হচ্ছে। একইভাবে সিদ্ধেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, জয়কালী মন্দিরসহ সারাদেশের মন্দির ও মণ্ডপে চলছে মহালয়া উৎসব।

পূজা শুরু ২৮ সেপ্টেম্বর-

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। তবে মহালয়া থেকেই হিন্দু ধর্মাবলম্বীরা অনুভব করছেন দেবীর আগমনধ্বনি। শরতের আকাশ-বাতাসে এখন ভেসে আসছে দেবী বন্দনার সুর— “রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দ্বিষো জহি”।

👉 মহালয়া শুধু দুর্গোৎসবের সূচনাই নয়, এটি হিন্দু সম্প্রদায়ের জন্য ভক্তি, আনন্দ ও ঐতিহ্যের বহিঃপ্রকাশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘে কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজা নিয়ে এরদোয়ানের ক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে গাজায় চলমান মানবিক সংকট ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব...

হাতের নাগালে আসতে পারে ইলিশের দাম

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশের উৎপাদন বাড়িয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম আনার উদ্যোগ নিয়েছেন মৎস্য গবেষকেরা। নদীর জলাশয়ের সর্বোচ্চ ব্যবহার, ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র...

Related Articles

বিষাক্ত চোলাই মদ পান করে ১৯ জনের মৃত্যু

ভারতে তিন দশক ধরে আনুষ্ঠানিকভাবে ‘ড্রাই স্টেট’ হিসেবে ঘোষিত রাজ্য নাগাল্যান্ডে বিষাক্ত...

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরা বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের পরিচিত মুখ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আঞ্জুমান ইকরাকে...

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে...

;