Home আন্তর্জাতিক ট্রাম্প লন্ডন ছাড়লেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
আন্তর্জাতিক

ট্রাম্প লন্ডন ছাড়লেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

Share
Share

যুক্তরাজ্যে দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশত্যাগের পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লন্ডন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছিলেন, ট্রাম্প অবস্থানকালে স্বীকৃতি প্রদানের বিষয়টি স্থগিত রাখা হয়েছে। কারণ, যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে প্রকাশ্য মন্তব্য করতে পারে এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের টান সৃষ্টি হতে পারে।

স্টারমার আরও জানিয়েছিলেন, ইসরায়েল যদি গাজায় মানবিক সহায়তা প্রদান এবং দুই রাষ্ট্রের ভিত্তিতে দীর্ঘস্থায়ী শান্তি প্রক্রিয়ায় সম্মতি না দেয়, তবে জাতিসংঘের সম্মেলনে তিনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন। ইতোমধ্যেই ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা এই পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

জাতিসংঘের ১৯৩ দেশের মধ্যে বর্তমানে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...