Home সাম্প্রতিক সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎ নাই, পেটে ভাতও নাই
সাম্প্রতিক

সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎ নাই, পেটে ভাতও নাই

Share
Share

নির্বাচনের পর সব সমস্যার সমাধান হবে—এমন প্রতিশ্রুতি দীর্ঘদিন ধরে জনগণকে দেওয়া হলেও ক্ষমতায় আসার পাঁচ-ছয় মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান সংস্কার হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি, দখলদারিত্ব ও বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন হলেই নাকি সব ঠিক হয়ে যাবে এবং ক্ষমতায় এলে পেটে ভাত থাকবে—এমন কথা আমাদের দীর্ঘ দেড় বছর ধরে শুনতে হয়েছে। কিন্তু ক্ষমতায় আসার পাঁচ-ছয় মাস পার হতে চললেও আজ সংস্কার তো নেইই, গ্যাস-বিদ্যুৎ ও পেটে ভাতও নেই।’

নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সুবিধা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বাস্তবে নিত্যপ্রয়োজনীয় অনেক কিছুই এখন মানুষের নাগালের বাইরে।

চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলোর সমালোচনা করেন এনসিপির এই মুখপাত্র। তিনি বলেন, বিভিন্ন এলাকায় চাঁদাবাজির নানা অভিযোগ সামনে আসছে। এমনকি কোথাও কোথাও জমিতে গরু-মহিষ চরাতেও চাঁদা দিতে হচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।

আসিফ মাহমুদ আরও বলেন, নির্বাচনের আগে বছরে এক কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অথচ ক্ষমতায় আসার ছয় মাস পূর্ণ হওয়ার আগেই ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ব্যাপকভাবে সামনে এসেছে বলে দাবি করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। তাঁর দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকলে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। ফলে নির্বাচন হলেও তা প্রকৃত অর্থে স্বাধীন ভোটের সুযোগ তৈরি করবে না।

স্থানীয় সরকার নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি পাওয়া যায়নি। জুলাই সনদ ও গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হলে সমতাভিত্তিক নির্বাচনী পরিবেশ তৈরি হতে পারে।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন সিটি করপোরেশন, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এসব প্রশাসকের কেউ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হলে নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হতে পারে।

বিএনপির সমালোচনা করে এনসিপির মুখপাত্র বলেন, দলটি দীর্ঘদিন ধরে সংস্কার ও গণতন্ত্রের কথা বললেও বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকদের বিরুদ্ধে সরকারি অর্থ ব্যবহার করে ব্যক্তিগত ও দলীয় প্রচারণার অভিযোগ উঠছে। সরকারি অর্থে দলীয় প্রতীক ও ব্যক্তির ছবি ব্যবহার করে প্রচারণা চালানো গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, এনসিপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা যেন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন। তাঁরা নির্বাচনে অংশ নিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও বক্তব্য দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ভারতের দিক থেকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান—এমন বক্তব্য শোনা যাচ্ছে এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাও এ বিষয়ে কথা বলছেন। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁর বিরুদ্ধে সঠিক বিচার নিশ্চিত করতে এনসিপি প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত...

পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম, খুলনার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেই

খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও এখনো তাঁর...

Related Articles

শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারে মুখোমুখি হতে বললেন সোহেল তাজ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের...

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করেন পাকিস্তানের নাগরিকেরা। দেশটির ৯১ শতাংশ মানুষ ভারতের...

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে...

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী...