Home জাতীয় ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স
জাতীয়

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ফ্রান্স

Share
Share

রাজধানী ঢাকায় ভিসা আবেদনকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে ফ্রান্স। গুলশান অ্যাভিনিউয়ের র‌্যাংগস জেড স্কয়ারে অত্যাধুনিক ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে দেশটি। স্বল্প ও দীর্ঘমেয়াদি ভিসার আবেদন সহজতর করতে গত মঙ্গলবার এ কেন্দ্র উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই।

রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এই উদ্যোগ বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য আরও দ্রুত ও উন্নত সেবা নিশ্চিত করবে। নতুন কেন্দ্র চালুর ফলে প্রতিদিন বেশি সংখ্যক আবেদন গ্রহণ করা যাবে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার অপেক্ষার সময় কমবে এবং আধুনিক অর্থপ্রদানের সুবিধাও যুক্ত হবে।

ভিসা আবেদন জমা দেওয়ার জন্য আবেদনকারীদের আগে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ভিএফএস গ্লোবাল ২০০৪ সাল থেকে ফরাসি সরকারের সঙ্গে ভিসা প্রক্রিয়ায় কাজ করছে এবং বর্তমানে বিশ্বের ২৯টি দেশে ৭০টি কেন্দ্র পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটি জানায়, তাদের দায়িত্ব কেবল আবেদনপত্র গ্রহণ, নথিপত্র ও বায়োমেট্রিক সংগ্রহের মতো প্রশাসনিক কাজে সীমাবদ্ধ থাকবে। তবে ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত ফরাসি দূতাবাসই নেবে।

নতুন কেন্দ্রটি রবি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন https://visa.vfsglobal.com/bgd/en/fra ঠিকানায়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিবস নিয়ে নতুন পরিপত্র জারি, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত একটি নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১১ মার্চ) জারি করা এই পরিপত্রে ১৫...

আওয়ামী লীগকে ‘ফ‍্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সরকারের পতনকে ‘ফ্যাসিস্ট সরকারের অবসান’ বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে ভাষণের শুরুতেই...

Related Articles

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...