Home জাতীয় টিউলিপ এখনো বাংলাদেশের ভোটার, আছে পাসপোর্ট, এনআইডিও
জাতীয়

টিউলিপ এখনো বাংলাদেশের ভোটার, আছে পাসপোর্ট, এনআইডিও

Share
Share

ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বহুবার বলেছেন, তিনি কেবলই যুক্তরাজ্যের নাগরিক। কিন্তু প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এর যৌথ অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। নথিপত্র বলছে, টিউলিপ এখনো বাংলাদেশের ভোটার, তাঁর নামে জাতীয় পরিচয়পত্র রয়েছে, এমনকি বাংলাদেশি পাসপোর্টও করা হয়েছিল।

নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদপ্তরের রেকর্ডে দেখা যায়, ২০১১ সালে ঢাকায় টিউলিপের জন্য এনআইডি ইস্যু করা হয়, যেখানে ঠিকানা হিসেবে ধানমন্ডির সুধা সদন ব্যবহার করা হয়েছে। জন্মস্থান সেখানে উল্লেখ আছে ঢাকা, যদিও তাঁর পাসপোর্টে জন্মস্থান লন্ডন লেখা। ২০০১ সালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন তাঁর প্রথম বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করে, আর দ্বিতীয় পাসপোর্ট পান ২০১১ সালে ঢাকার আগারগাঁও অফিস থেকে। ওই সময় তিনি ঢাকায় ছিলেন এবং শেখ হাসিনার সরকারি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

আইন অনুযায়ী, বাংলাদেশ ও যুক্তরাজ্য উভয় দেশ দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে। তবে টিউলিপ এখনো বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগের কোনো আবেদন করেননি বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিকের মতে, দ্বৈত নাগরিকত্বে আইনি বাধা নেই, তবে সেটি অস্বীকার করা অসত্যের আশ্রয় নেওয়ার শামিল।

অন্যদিকে টিউলিপের মুখপাত্র দাবি করেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে এবং নাগরিকত্ব–সংক্রান্ত নথি জাল। তাঁদের বক্তব্যে বলা হয়, শৈশবের পর টিউলিপ কোনো বাংলাদেশি পাসপোর্ট রাখেননি কিংবা এনআইডিও পাননি।

দুদক ইতিমধ্যে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতি মামলায় আদালতে প্রমাণ উপস্থাপন শুরু করেছে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁর নাগরিকত্বের প্রমাণ মিললেও টিউলিপ নিজেকে শুধু ব্রিটিশ বলে দাবি করে যাচ্ছেন। ফলে এই দ্বৈত পরিচয় ও নাগরিকত্বের প্রশ্ন ঘিরে বাংলাদেশ ও যুক্তরাজ্য উভয় দেশের রাজনৈতিক অঙ্গনেই আলোচনার ঝড় উঠেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খাল খননের পর দুই পাড়ে ৭ হাজার গাছ রোপণ, সবুজায়নের উদ্যোগ পীরগঞ্জে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত...

পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহী নগরের বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ। বুধবার...

Related Articles

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজাউল হাসান কয়েস...

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...