Home জাতীয় রমজানের আগেই জাতীয় নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা
জাতীয়রাজনীতি

রমজানের আগেই জাতীয় নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

Share
Share

জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং পবিত্র রমজান শুরুর আগেই ভোট গ্রহণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের পর তিনি নিজ কাজে ফিরে যাবেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় এ ঘোষণা দেন ড. ইউনূস।
কথোপকথনে তিনি ব্যাংকিং খাতে সংস্কার, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা বাজারে স্থিতিশীলতা আনার জন্য গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।

আইএমএফ প্রধান বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দায়িত্ব নিয়েছেন। ”

ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশেষভাবে সরকারের বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তন, বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা এবং রিজার্ভ পুনরুদ্ধারে নেয়া পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, “শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অপরিহার্য। এটি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য মুহূর্ত।”

ড. ইউনূস বলেন, “আমরা এক বিধ্বস্ত ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে।” তিনি জানান, তার সরকার ইতোমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন ও রাজস্ব সংগ্রহ জোরদারে নানামুখী উদ্যোগ নিয়েছে।

আইএমএফ প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. ইউনূস বলেন,
“ সহায়তার জন্য ধন্যবাদ। গত বছর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আমাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করেছিল।”

আলোচনায় আঞ্চলিক পরিস্থিতিও উঠে আসে। এর মধ্যে ছিল নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা। ড. ইউনূস ঢাকার বৃহৎ অবকাঠামো উদ্যোগ—যেমন নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প—সম্পর্কেও আইএমএফ প্রধানকে অবহিত করেন।

বাংলাদেশের রাজনীতিতে আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়তে থাকলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই ঘোষণা অনেকটাই অনিশ্চয়তার অবসান ঘটাল। তিনি স্পষ্ট করেছেন, রমজানের আগেই নির্বাচন হবে, এরপর তিনি তার ব্যক্তিগত জীবনে ফিরে যাবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়

  নওগাঁর বদলগাছীতে একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়...

ঢাকা কলেজে ছাত্রদলের অতর্কিত হামলা: গুরুতর আহত শিবিরের অফিস সম্পাদক

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর অতর্কিত ও সশস্ত্র হামলার গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের...

Related Articles

মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন

  জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের...

বিয়ের মাত্র ৫ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনজিও কর্মী সাজিম

নতুন জীবনের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন মাত্র পাঁচ দিন আগে, কিন্তু...

‘ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত’: নুরুল হক নুর

জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ...

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে...