Home ধর্ম ও জীবন ইসলাম মানসিক অস্থিরতা দূর করার ৫টি ইসলামী আমল
ইসলামধর্ম ও জীবন

মানসিক অস্থিরতা দূর করার ৫টি ইসলামী আমল

Share
Share

জীবন সবসময় সুখ-শান্তিতে কাটে না; কখনো দুঃখ, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা আমাদের আচ্ছন্ন করে। এতে ইবাদতে মনোযোগ কমে যায় এবং মনে হয় জীবনে শান্তি নেই। ইসলাম এমন কিছু সহজ উপায় দিয়েছে, যা মানসিক অস্থিরতা দূর করে অন্তরে প্রশান্তি আনে।
নিচে কোরআন ও হাদিসে উল্লেখিত পাঁচটি গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হলো:

১. দোয়া করা
দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ’তায়ালা বলেন: “আমার বান্দারা যখন আমার বিষয়ে জিজ্ঞেস করে, আমি তো কাছে আছি। আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই।” (সুরা বাকারা: ১৮৬)
রাসুলুল্লাহ (সা.) দুশ্চিন্তা ও দুঃখ থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করতেন: “আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়াল আজাজি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালায়িদ দাইনি ওয়া গালাবাতির রিজালি।” (বোখারি: ২৮২৯)

২. ইখলাস বা একনিষ্ঠতা
আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে অন্তরে প্রশান্তি নেমে আসে। প্রশংসা বা প্রতিদানের প্রত্যাশা না করে শুধু আল্লাহর জন্য আমল করলে অস্থিরতা দূর হয়।
(সুরা বাইয়্যেনাহ: ৫)

৩. আল্লাহর নিয়ামত স্মরণ করা
জীবনের প্রতিটি মুহূর্তে মানুষ আল্লাহর অসংখ্য নিয়ামতে সিক্ত। সমস্যার দিকে নয়, নিয়ামতের দিকে তাকালে মন হালকা হয়।
“তিনি তোমাদের যা কিছু প্রয়োজন, তা দিয়েছেন। আর তোমরা আল্লাহর অনুগ্রহ গুনে শেষ করতে পারবে না।” (সুরা ইবরাহিম: ৩৪)

৪. আল্লাহর ওপর ভরসা রাখা
যিনি আল্লাহর ওপর ভরসা রাখেন, তার অন্তরে অস্থিরতার জায়গা থাকে না। হজরত ইবরাহিম (আ.) থেকে শুরু করে সাহাবায়ে কেরাম— সবাই আল্লাহর ওপর ভরসা করে বিপদে শান্তি পেয়েছেন।
(সুরা আলে ইমরান: ১৭৩-১৭৪)

৫. ধৈর্য ধরা
ধৈর্যশীলরা কখনো পরাজিত হয় না। আল্লাহ বলেন: “হে ঈমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সুরা বাকারা: ১৫৩)

এই পাঁচটি আমল নিয়মিত জীবনে বাস্তবায়ন করলে, মানসিক অস্থিরতা কমে আসে এবং অন্তরে শান্তি ও প্রশান্তি ফিরে আসে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতে সম্পত্তির লোভে মা ও ভাইকে গুলি করে হত্যা

ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় পৈতৃক সম্পত্তি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবক তার জন্মদাত্রী মা এবং ছোট ভাইকে গুলি করে হত্যা...

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প: গভীর রাতে কেঁপে উঠল বাংলাদেশও

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে আঘাত হানা ৫.০ মাত্রার একটি মাঝারি পাল্লার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। রোববার (১০ মে) গভীর রাতে এই কম্পন অনুভূত...

Related Articles

অক্সফোর্ড ইউনিয়নে ইসলাম নিয়ে বিতর্কে টমি রবিনসন, উত্তেজনা তুঙ্গে

আগামী ২৮ মে যুক্তরাজ্যের Oxford Union–এ ইসলাম নিয়ে একটি বিতর্ক অনুষ্ঠানে বক্তা...

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মো. আবুল কাশেম (৭০) নামে...

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে শনিবার ইসলামিক ফাউন্ডেশন...

‘হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত’

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন...