Home জাতীয় অপরাধ অবৈধ বেটিং অ্যাপ কেলেঙ্কারি: ইডির তলবের মুখে উর্বশী ও মিমি
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকবিনোদন

অবৈধ বেটিং অ্যাপ কেলেঙ্কারি: ইডির তলবের মুখে উর্বশী ও মিমি

Share
Share

ভারতে অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে জড়িয়ে পড়ার অভিযোগে টলিউড তারকা মিমি চক্রবর্তী ও বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ইডি সূত্রে জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) দিল্লির ইডি হেডকোয়ার্টারে হাজিরা দিতে হবে মিমি চক্রবর্তীকে। আর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উর্বশী রাউতেলাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে। তদন্তকারীদের দাবি, তারা এসব অ্যাপের প্রচারের বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নিয়েছেন। অভিযোগ রয়েছে, এই অ্যাপগুলোর মাধ্যমে কয়েক কোটি টাকা অবৈধভাবে লেনদেন হয়েছে।

এর আগে এই মামলায় টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার নাম উঠে এসেছিল। শুধু তাই নয়, বলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রি এবং ক্রিকেট অঙ্গনের বেশ কয়েকজন তারকার নামও ইডির তালিকায় রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন—বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতি, প্রকাশ রাজ, সুরেশ রায়না ও হরভজন সিং। গত জুনেই সুরেশ রায়না ও হরভজনসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

জনপ্রিয় তারকাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগ সামনে আসায় শোবিজ অঙ্গন উত্তাল হয়ে উঠেছে। ভক্ত ও সাধারণ দর্শকদের মধ্যে হতাশা ও বিস্ময়ের সৃষ্টি করেছে এ কেলেঙ্কারি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই অভ্যুত্থানে দুই চোখ হারানো মাহবুব আলম জাতীয় সংসদের আমন্ত্রিত অতিথি

  চব্বিশের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দুই চোখের দৃষ্টি হারানো মাহবুব আলম আগামীকাল বৃহস্পতিবার বসতে যাচ্ছেন জাতীয় সংসদের গ্যালারিতে। জেলা প্রশাসনের বিশেষ...

মধ্যপ্রাচ্যে যুদ্ধ- শাহজালালে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রাখায় বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট...

Related Articles

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনাটি আরও উচ্চপর্যায়ে...

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...

খারগ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি ট্রাম্পের

ইরানের খারগ দ্বীপে অবস্থিত সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে দাবি...