Home জাতীয় জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের
জাতীয়

জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের

Share
Share

জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে প্রার্থী হতে হলে জুলাই জাতীয় সনদ মেনে চলা এবং তার বাস্তবায়নের শপথ গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ এ প্রস্তাবের কথা নিশ্চিত করে বলেন, প্রার্থী হলফনামা দিতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল হবে। এছাড়া, জুলাই সনদবিরোধী প্রচার চালালে প্রার্থিতা বাতিল এবং রাষ্ট্রদ্রোহ মামলা করার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত ‘প্রভেশিয়াল সাংবিধানিক আদেশ-২০২৫’-এ বলা হয়েছে, সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী জুলাই অভ্যুত্থান জনগণের অভিপ্রায়ের সর্বোচ্চ প্রকাশ এবং এটি সংবিধানের সমমর্যাদার হবে। নির্বাচন আগেই প্রার্থীদের এটি মান্য করার হলফনামা দিতে হবে। জামায়াতের ব্যাখ্যা, যারা সংবিধান ও মুক্তিযুদ্ধকে মেনে রাজনীতি করবে, তাদের জন্য এটি প্রযোজ্য। সাংবিধানিক আদেশের অধীনে জারিকৃত নিয়ম ও বিধান ভবিষ্যতেও সকল আইনের উপরে প্রাধান্য পাবে এবং তা না মানা রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য হবে।

প্রস্তাবের মাধ্যমে জামায়াত আগামী সংসদে সংবিধান সংস্কারসহ জুলাই সনদে থাকা ৮৪টি সংস্কারের বাস্তবায়ন চায়। দলের বক্তব্য, আলোচনার মাধ্যমে সকল পক্ষের মধ্যে এ প্রস্তাব কার্যকর করার সমাধান সম্ভব।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ফিলিপাইনে তীব্র জ্বালানি সংকট: ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতের চরম মূল্য দিতে হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনকে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে তেল...

আমার সবচাইতে প্রিয় কাজ হলো ইরানের তেল দখল করা : ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে। যুদ্ধের পঞ্চম সপ্তাহে পদার্পণকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের তেল খাতের নিয়ন্ত্রণ...

Related Articles

নাটোরে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, সতর্কতা জোরদার

নাটোরে হামের উপসর্গ নিয়ে তিন মাস বয়সি কাশফি আক্তার চারদিন ধরে আধুনিক...

বাংলাদেশ রাশিয়া তেল আমদানি সহজ করতে যুক্তরাষ্ট্রকে চিঠি

বাংলাদেশ রাশিয়া থেকে ছয় লাখ মেট্রিক টন জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা...

‘নিজের শিক্ষার্থীদের ওপর কীভাবে গুলির নির্দেশ দেব’: ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়েরকৃত দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের...

হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত ফুরিয়েছে

দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এক...