Home আঞ্চলিক মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনারাজনীতি

মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

Share
Share

মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম যুবদল নেতা শাখাওয়াত হোসেন রিপন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৪২ বছর বয়সী শাখাওয়াত হোসেন রিপন।
রিপন মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ৮ সেপ্টেম্বর মীরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রিপন গুরুতর আহত হন। প্রথমে তাকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরে চমেক হাসপাতালে নেওয়া হয় এবং আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। সাতদিন চিকিৎসাধীন থাকার পর রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম সাইফুল বলেন, “রিপন চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেছেন। বাদ আসর উপজেলার কাজিরতালুক সমিতির হাট মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।”

স্থানীয়রা এবং রাজনৈতিক সহকর্মীরা তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবারও মুখোমুখি হতে পারে স্পেন–আর্জেন্টিনা, নভেম্বরে হতে পারে ফিনালিসিমা

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হতে না হতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিশ্বকাপের পর এবার ইউরো চ্যাম্পিয়ন...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত...

Related Articles

এলএনজি টার্মিনালে ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক

  দেশের দুটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি...

পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

  বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি...

পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন না ড. ইউনূস, জানালেন শফিকুল আলম

  সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অধ্যাপক...