Home আন্তর্জাতিক মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত অন্তত ১৫
আন্তর্জাতিক

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত অন্তত ১৫

Share
Share

মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ট্রেইলার, ট্যাক্সি ও প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতের দিকে মেরিদা–কামপেচে মহাসড়কে একটি ভারী ট্রেইলার, একটি ট্যাক্সি ও একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তাসংস্থা আনাদোলু জানায়, সংঘর্ষের তীব্রতায় ট্যাক্সি ও প্রাইভেটকার দুটিই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান, বাকিদের হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা এক্সে দেওয়া বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি লিখেছেন, “প্রথম খবর পাওয়ার পরপরই জরুরি পরিষেবা, নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়েছে।”
দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ও দমকল বাহিনীর সহায়তায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হলে পুনরায় চলাচল স্বাভাবিক হয়।

এখনও দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী ট্রেইলার নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্যাক্সি ও প্রাইভেটকারে ধাক্কা দেয়।
স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তে বিশেষ টিম গঠন করেছে। নিহতদের মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়াও চলছে।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে সড়ক দুর্ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত গতি, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ এবং মহাসড়কে পর্যাপ্ত নজরদারির অভাবই এর প্রধান কারণ। ইউকাতান উপদ্বীপের এ দুর্ঘটনা সেই চিত্রকেই আরও স্পষ্ট করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। তবে ভোট...

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;