Home আন্তর্জাতিক বলিউডে আরিফিন শুভর অভিষেক, প্রকাশিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিরিজের প্রথম ঝলক
আন্তর্জাতিকজাতীয়টেলিফিল্মবিনোদন

বলিউডে আরিফিন শুভর অভিষেক, প্রকাশিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিরিজের প্রথম ঝলক

Share
Share

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর বলিউডে অভিষেক ঘটল। কলকাতার নির্মাতা সৌমিক সেন পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে দেখা যাবে তাকে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হয়েছে সিরিজটির প্রথম ঝলক, যেখানে সত্তরের দশকের রেট্রো লুকে হাজির হয়েছেন শুভ।

ভারতের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভ তাদের আসন্ন প্রজেক্টগুলোর ঝলক প্রকাশ করেছে। সেখানে এক ঝলকে নানা রূপে দেখা যায় শুভকে—কখনো ধূসর স্লিম কাট স্যুটে, কখনো সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে, আবার কখনো সাদা পাঞ্জাবিতে। প্রতিটি দৃশ্যেই ১৯৭০-এর দশকের আবহ পোশাক, সেট ও চুলের স্টাইলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

পরিচালক সৌমিক সেন জানিয়েছেন, পুরো সিরিজটি রেট্রো স্টাইলের সেটে শুট করা হয়েছে, যাতে দর্শকরা যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে গেছেন বলে অনুভব করেন। শুভর বিপরীতে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী সৌরসেনি মিত্রা। এছাড়া বলিউড ও টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখও এতে যুক্ত আছেন।

শুভর লুক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ গল্প শুধু ভিন্ন স্বাদের অভিজ্ঞতাই দেবে না, বরং বলিউডে শুভর প্রথম পদচারণাও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

এখন ভক্তদের অপেক্ষা পূর্ণাঙ্গ টিজার প্রকাশের, যেখানে বোঝা যাবে—বলিউডে শুভর উপস্থিতি কতটা প্রভাব ফেলতে যাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ

  আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর...

বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন আসিফ মাহমুদ

  বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র...

Related Articles

রাষ্ট্রপতি পদে প্রস্তাব পাননি ড. ইউনূস, বিএনপির বিবেচনায় মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে—এমন আলোচনা চললেও...

খরায় শুকিয়ে যাচ্ছে রাইন নদী, চাপে ইউরোপের শিল্প ও অর্থনীতি

ইউরোপের শিল্প ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাইন নদী তীব্র খরার কারণে...

শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান

শিঙাড়া, সমুচা, চপ বা অন্যান্য তেলেভাজা খাবার অনেকেরই প্রিয়। তবে নিয়মিত এসব...

পশ্চিমবঙ্গে মসজিদের লাউডস্পিকার অপসারণ নিয়ে বিতর্ক, পুলিশি চাপের অভিযোগ

পশ্চিমবঙ্গে মসজিদে আজানের জন্য ব্যবহৃত লাউডস্পিকার অপসারণকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক...