Home আন্তর্জাতিক দক্ষিণ এশিয়ায় গণবিস্ফোরণ: শ্রীলংকা, বাংলাদেশ, নেপালের পর এবার কি ভারত?
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

দক্ষিণ এশিয়ায় গণবিস্ফোরণ: শ্রীলংকা, বাংলাদেশ, নেপালের পর এবার কি ভারত?

Share
Share

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বৃহস্পতিবার হেলিকপ্টারে করে সাতজন মন্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে দেশ ছাড়ার পর থেকে দেশটিতে অস্থিরতা চরমে পৌঁছেছে। আন্দোলনকারীরা রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে, সরকারি দলীয় কার্যালয়সহ মন্ত্রীদের বাসভবনে আগুন দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে শুরু হলেও ক্ষোভ এখন দুর্নীতি ও বেকারত্ববিরোধী গণআন্দোলনে পরিণত হয়েছে।

এই দৃশ্য দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক উত্থান–পতনের ধারাবাহিকতার সঙ্গে মিলে যাচ্ছে।
• শ্রীলংকা: দীর্ঘদিনের রাজনৈতিক রাজবংশ অর্থনৈতিক বিপর্যয়ের দায়ে ক্ষমতাচ্যুত হয়। জ্বালানি সংকট, অতি মুদ্রাস্ফীতি ও খাদ্য ঘাটতির কারণে স্বতঃস্ফূর্ত আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হন প্রেসিডেন্ট রাজাপাকসে।
• বাংলাদেশ: সীমিত কোটা সংস্কার আন্দোলন দমন-পীড়নের মুখে গণঅভ্যুত্থানে রূপ নেয়। বৈষম্যবিরোধী দাবিতে সাধারণ মানুষের অংশগ্রহণে গত ৫ আগস্ট সরকার পতন ঘটে।
• নেপাল: ফেসবুক, ইউটিউবসহ ২৬টি প্ল্যাটফর্ম বন্ধের সরকারি সিদ্ধান্ত ছিল আগুনের স্ফুলিঙ্গ। তবে মূল ক্ষোভ জমেছে দুর্নীতি, বেকারত্ব এবং জীবিকা সংকট নিয়ে।

এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভারত। দেশটির গণতন্ত্র দীর্ঘদিন ধরে নির্বাচনকেন্দ্রিক হলেও সাম্প্রতিক সময়ে ভোট প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশ্লেষকদের মতে, ভারতীয় গণতন্ত্রের শক্তিশালী কাঠামোর কারণে হঠাৎ করে শ্রীলংকা, বাংলাদেশ বা নেপালের মতো বিস্ফোরক পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম। তবে সামাজিক বৈষম্য, বেকারত্ব ও রাজনৈতিক অসন্তোষ যদি আরও ঘনীভূত হয়, তাহলে বড় ধরনের বিক্ষোভ একেবারেই অসম্ভব নয়।
দক্ষিণ এশিয়া একের পর এক দেশ গণবিস্ফোরণের অভিজ্ঞতা অর্জন করছে। তাই ভারতের ক্ষেত্রেও সম্ভাবনা ‘শূন্য’ নয়, বরং প্রশ্ন এখন কেবল সময়ের।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য দিয়ে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন তিনি। তবে তাঁর জীবনের লক্ষ্য নির্ধারণ ও...

উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় নিহত স্বামী-স্ত্রী সন্তান

গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। আজ বুধবার দুপুরে...

Related Articles

পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন, বার্ধক্য জয় করতে হাজারো বানর নিয়ে গবেষণা

মৃত্যু কি ঠেকানো সম্ভব? বার্ধক্যকে জয় করে অন্তত ১৫০ বছর বেঁচে থাকা...

ভুতুড়ে বিদ্যুৎ বিল ঠেকাতে স্মার্ট মিটার বসাবে সরকার

বিদ্যুতের অতিরিক্ত ও ভুল বিল ঠেকাতে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ...

রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে কালীগঞ্জে হচ্ছে আমির হামজার মাহফিল

ঝিনাইদহের কালীগঞ্জে দিনভর উত্তেজনা ও অনিশ্চয়তার পর সমঝোতা বৈঠকের মাধ্যমে ইসলামী বক্তা...

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল...

;