Home বিনোদন চলচ্চিত্র মাদককাণ্ডের অপপ্রচার , অবশেষে মুখ খুললেন সাফা কবির
চলচ্চিত্রজাতীয়নাটকবিনোদন

মাদককাণ্ডের অপপ্রচার , অবশেষে মুখ খুললেন সাফা কবির

Share
Share

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির মাদককাণ্ডে তার নাম জড়ানোর প্রেক্ষিতে সামাজিক ও পেশাগত ক্ষতির কথা জানালেন। তিনি মিডিয়ার দায়িত্বহীন প্রতিবেদনের কারণে ব্যক্তিগত ও পেশাগত জীবন বিপর্যস্ত হওয়ার কথা জানিয়েছেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র অরিন্দম রায় দীপের গ্রেফতারের পর গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া মাদককাণ্ডের জালিয়াতি ও অপপ্রচার ঘিরে প্রথমবার মুখ খুললেন জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির।

সাম্প্রতিক একটি পডকাস্টে ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ অংশগ্রহণের সময় তিনি বলেন, নিউজটি দেখার পর তিনি সম্পূর্ণ শকড হয়ে গিয়েছিলেন। তিনি জানান, খবরটি প্রকাশের পর তার সামাজিক ও পেশাগত জীবন বিপর্যস্ত হয়। তিনি বলেন, “কী হচ্ছে এটা ভাবতেই পারছিলাম না। তারপরও এমন খবর বের হলো, যার প্রভাব শুধু আমার জীবনেই নয়, বরং পরিবার এবং কর্মজীবনেও পড়েছে। কেউ ভাবেনি, এই খবর কতটা ক্ষতি করতে পারে।”
সাফা আরও বলেন, প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে দেওয়া এবং কাউকে অপরাধী ধরে নেওয়া অন্যায়ের শামিল। তিনি বলেন, “আমরা হুজুগে অনেক কিছু করি, কিন্তু তার প্রভাব মানুষের জীবনে কী হবে সেটা ভাবি না। মিডিয়ার এই ধরনের খবর মা-বাবার মনে ধারণা জন্ম দেয়, সন্তানরা নিরাপদে কাজ করতে পারবে না।”

সাফা জানান, খবর প্রকাশের কারণে একের পর এক কাজ বাতিল হতে থাকে। “বৃহস্পতিবার খবর প্রকাশের পর রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যায়। আমি বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তাদের কাছে প্রমাণ নেই। সিনিয়র শিল্পীরা সহযোগিতা বন্ধ করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছিল।”

এই সময় শোবিজের বন্ধু ও সহকর্মীরা তার পাশে দাঁড়ান। তিনি উল্লেখ করেন, “তৌসিফ মাহবুব বলেছিলেন, আমি সাফার সঙ্গে কাজ করব। জোভান ও সিয়ামও মানসিকভাবে পাশে ছিলেন। বন্ধুরা এই সময় অনেক সহযোগিতা করেছে।”

সাফা কবির বলেন , প্রমাণ ছাড়া অভিযোগ ও অপপ্রচার মানুষকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি মিডিয়া ও সাধারণ মানুষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কিনব্রিজ-চাঁদনীঘাট এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি সিসিক প্রশাসককে স্মারকলিপি

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের উত্তর পাশের চাঁদনীঘাট, আলী আমজদের ঘড়ি ও সারদা হল সংলগ্ন এলাকাকে ‘ছিলটি ঐতিহ্য চত্বর’ নামকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে...

মধ্যরাতে গ্রিল কেটে প্রবেশ লুটপাটের পর যৌন সহিংসতা, গ্রেপ্তার ৫

কক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির পর এক নারী ও তার অপ্রাপ্তবয়স্ক কন্যার ওপর যৌন সহিংসতার অভিযোগ উঠেছে। আলোচিত...

Related Articles

মুরাদনগরের পৈয়াপাথর গ্রামে মাদক বিরোধী সমাবশ

মো:ইয়াছিন সরকার, কুমিল্লা “মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...

তানোরে ১.৫ কি: মি: রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহী তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বাধাইড়...