Home জাতীয় আইন-বিচার কক্সবাজারে নির্জন বাড়ি থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
আইন-বিচারআঞ্চলিকজাতীয়

কক্সবাজারে নির্জন বাড়ি থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Share
Share

কক্সবাজারের পেকুয়ায় একটি নির্জন বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মগনামা ইউনিয়নের নাপিতার দ্বিয়া এলাকার ওই বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম সাবিনা আক্তার জান্নাত প্রকাশ জুলি (চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাসিন্দা)। তিনি মৃত ছায়েদুল হকের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ জানান, বাড়ির মালিক এহতেশামুল হক চট্টগ্রাম শহরে থাকেন এবং প্রায় তিন মাস আগে ওই নারীকে ঘরটি ভাড়া দেন। বাড়ির আশপাশে বসতি কম থাকায় তিনি একপ্রকার নির্জনভাবেই বসবাস করছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় এক প্রতিবেশী মহিলা বাড়িতে গিয়ে দুর্গন্ধ পান এবং লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা বিষয়টি ইউপি সদস্যকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে মরদেহের উপস্থিতি নিশ্চিত করেন ও পুলিশকে খবর দেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে মৃত্যু হয়েছে ৫-৬ দিন আগে। মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একা বসবাস করায় দীর্ঘ সময় মৃতদেহ পড়ে থাকলেও বিষয়টি কারও নজরে আসেনি। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইশরাকের প্রশ্নের জবাবে সারজিস: জুলাই নিয়ে অন্তর্বর্তী সরকারের ৮ উদ্যোগের কথা তুলে ধরলেন

জুলাই শহীদ ও আহত ব্যক্তিদের জন্য অন্তর্বর্তী সরকার কী করেছে—এ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেনের প্রশ্নের জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের...

মায়ের শেষ ইচ্ছা পূরণে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী দুই ভাই

মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে জামালপুরের মাদারগঞ্জে নিজ বাড়িতে ফিরেছেন মালয়েশিয়াপ্রবাসী দুই ভাই আল আমিন মণ্ডল...

Related Articles

শিঙাড়া-সমুচা দেখলেই লোভ সামলানো দায়, জেনে নিন সহজ সমাধান

শিঙাড়া, সমুচা, চপ বা অন্যান্য তেলেভাজা খাবার অনেকেরই প্রিয়। তবে নিয়মিত এসব...

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়...

জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীর ভিড়

জনসাধারণের জন্য উন্মুক্ত করার প্রথম দিনেই রাজধানীর জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের...

পরিচালনা পর্ষদ নেই ছয় ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলে, থমকে নতুন প্রশিক্ষণ কার্যক্রম

দেশের ১৬টি নিবন্ধিত ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের (আইএসসি) মধ্যে বর্তমানে ছয়টিতে পরিচালনা পর্ষদ...