Home আঞ্চলিক বরিশালে মরদেহ দাফনকালে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বরিশালে মরদেহ দাফনকালে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

Share
Share

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মরদেহ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার বিকেলে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—
• সরোয়ার হাওলাদার (২২), আবুল হাওলাদারের ছেলে
• ফিরোজ সিকদার (২০), চান্দু সিকদারের ছেলে

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওই এলাকার বাসিন্দা আনিচ হাওলাদার (৭০) বার্ধক্যজনিত কারণে মারা যান। আছরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফনের জন্য কবরস্থানে নেওয়া হয়।
মরদেহ কবরে নামানোর সময় ব্যবহৃত স্টিলের খাটিয়া হঠাৎ পাশের বৈদ্যুতিক ক্যাবলের সংস্পর্শে এলে চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সরোয়ার ও ফিরোজকে মৃত ঘোষণা করেন।

আহত দুজন বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা

অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছেন অভিনেত্রী পরীমনি। সাংবাদিককে হেনস্তার ঘটনায় সম্প্রতি আবারও...

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো গ্রাম পুলিশ সদস্যদের জন্য মাসিক মোবাইল ভাতাও চালুর...

Related Articles

উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল ভারতীয় বিমান

ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি...

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে আইনি নোটিশ, এক্সিট পলিসিতে ব্যবসা গোটাতে চান অনন্ত জলিল

চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে মিউচুয়াল ট্রাস্ট...

তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা...

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে আগুন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার...

;